October 5, 2026, 11:12 pm
শিরোনামঃ
মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার প্রত্যয় এএসপি জাবিরের তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মতলব উত্তরে গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের মতবিনিময় চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ দুই শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের জন্মভিটায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু মারা গেলেন দুইবারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া

রেমাল

তাপস কুমার বর

আসছে আবার ধ্বংসলীলা

বাংলার এই বুকে!

দিকে দিকে সতর্ক বার্তা

টিভি,খবর কাগজ কিংবা রেডিওতে।

বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তন

আছড়ে পড়তে পারে–

ঝড়ো হাওয়া ১২০ কিলোমিটার বেগে।

নদী উপকূলবর্তী বাঁধগুলো আজও,

বেহাল হয়ে থেকে গেছে চিরদিন জরাজীর্ণ হয়ে।

ভোটের ময়দানে আজ ভোটের লড়াই,

একদিকে রেমাল হাসছে অট্টহাসি।

তান্ডব লীলা ঘটিয়ে গেছে একদিন,

স্মৃতির পাতায় সেই “আমফান” এখনো সাক্ষী!

আবার আসছে রেমাল

শিহরিত আমরা বঙ্গবাসী।

জাতি,ধর্ম নির্বিশেষে সকলকেই পাশে চাই।

আমরা যে মানবজাতি–

আমাদের সকলের মধ্যে ফুটে উঠুক “মানবতার সহানুভূতি!”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা