August 11, 2026, 11:11 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ, আলোচনা সভা ও দোয়া

বুড়িচং কুমিল্লা  প্রতিনিধি।।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কুমিল্লার  বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১২ই রবিউল আউয়াল সোমবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর পরিচালনায় ঈদ ই মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন ফকির বাজার ইসলামিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা, টাঢেরা মহিলা দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা  মোঃ শাহিনুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ সুমন, আলমগীর হোসেন,মোঃ আবদুল্লাহ, ফয়েজ আহাম্মদ।

উপস্থিত ছিলেন, মোঃ সুজন, মোঃ হেলালসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, রাসূলুল্লাহ (সা.) এমন এক সময় পৃথিবীতে আগমন করেছেন যখন সমগ্র পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিলো। অশ্লীলতা, বেহায়াপনা এবং কন্যা সন্তানকে জীবিত পুতে ফেলা ছিলো তৎকালীন সময়ের স্বাভাবিক বিষয়। নারীদের কোন সম্মান ছিলোনা।

এমন এক কঠিন সময়ে মহান আল্লাহ তা’য়ালা আলোকবর্তিকা হিসেবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে আরবের পবিত্র মক্কা নগরীতে প্রেরণ করেন। দুনিয়ায় আগমনের পরে ধীরে ধীরে প্রিয় নবী (সা.) মক্কা নগরী সহ পুরো আরব জাহানকে শান্তিময় করে তুলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা