September 26, 2026, 2:46 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে বোনকে হত্যাচেষ্টা ; বাঁচাতে গিয়ে মেয়ের জামাইকে কুপিয়ে জখম

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের টরকীকান্দা এলাকায় পৈত্রিক সম্পত্তির একটি কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ভয়াবহ রূপ নিয়েছে। আপন ভাইয়ের বিরুদ্ধে বোনকে শ্বাসরোধে হত্যাচেষ্টা এবং তাকে রক্ষা করতে এগিয়ে আসা বোনের মেয়ের জামাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শাহিদা আক্তার (৫৩) বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় তার আপন ভাই বাবুল প্রধান, ভাবি বিউটি বেগম ও ভাতিজি স্বর্ণা আক্তারকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, টরকীকান্দার প্রধান বাড়িতে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৯ জুন সকাল প্রায় ৬টার দিকে নিজস্ব অংশের একটি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল সংগ্রহ করতে যান শাহিদা আক্তার। এ সময় তার ভাই বাবুল প্রধান ক্ষিপ্ত হয়ে পেছন দিক থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শাহিদা আক্তারের চিৎকার শুনে তার মেয়ের জামাই বশির আহমেদ এগিয়ে এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, বাবুল প্রধান হাতে থাকা ধারালো ছেনি দিয়ে বশির আহমেদের ওপর আঘাত করেন। আত্মরক্ষার চেষ্টা করলে তার ডান হাতের কব্জির উপরের অংশে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং রক্তনালী কেটে যায়। এ ছাড়া লোহার রড দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা শাহিদা আক্তার ও বশির আহমেদকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বশির আহমেদের অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অতীতেও একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে সাম্প্রতিক এই হামলার ঘটনায় পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

আহত বশির আহমেদের স্ত্রী শারমিন আক্তার বৃষ্টি বলেন, আমার স্বামী শুধু তার শাশুড়িকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু উল্টো হামলার শিকার হয়ে তার হাতের রগ কেটে গেছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মামলার বাদী শাহিদা আক্তার বলেন, আমার ভাই কখনো আমার মায়ের ভরণপোষণ দেয়নি। আমরা বোনেরাই মিলে মাকে দেখাশোনা করেছি। বাবার সম্পত্তিতে আমার ন্যায্য অধিকার রয়েছে। সেই সম্পত্তির গাছের কাঁঠাল পাড়তে গেলে আমার ওপর হামলা চালানো হয় এবং আমাকে হত্যার চেষ্টা করা হয়। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।

তবে মামলার পর থেকেই অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, ঘটনার পর ভুক্তভোগী পক্ষ মামলা দায়ের করেছে। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা