গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে কুমিল্লার চকবাজারের বিভিন্ন দোকানে মাইকিং করে ৮৫ টাকা দরে দেশি পেঁয়াজ বিক্রি শুরু করে দোকানিরা।
এদিকে আমদানিকৃত পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনও ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ।
এক দিনের ব্যবধানে প্রায় ১০০ টাকা কেজিতে কম পাওয়ায় লাইন ধরে পেঁয়াজ কিনতে দেখা যায় ক্রেতাদের।দোকানিরা বলছেন, দেশি পেঁয়াজ বাজারে আসায় কমছে পেঁয়াজের দাম। কোথাও কোন সঙ্কট নেই।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৪ ঘণ্টা আগেও একই বাজারে ১০০ টাকা বেশি কেজিতে পেঁয়াজ কিনতে হয়েছে। আর আজকে ৮৫ টাকা দরে পেঁয়াজ কেনা যাচ্ছে বিষয়টি সম্পূর্ণ দোকানদারের ওপর নির্ভর করছে। তারা চাইলে দেশি ও আমদানিকৃত পেঁয়াজ আলাদা করে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন।
কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন জানান, আমারা ঘোষণা দিয়েছিলাম ১০০ টাকার নিচে পেঁয়াজ বিক্রি করব। নতুন পেঁয়াজ আসায় দাম কমে গেছে। এখন কারো অতিরিক্ত দামে পেঁয়াজ কেনার প্রয়োজন নেই।