এক ফালি চাঁদ দেখতে পেলেই
রোজার হবে শেষ
ঈদের খুশি সবার ঘরে
থাকবে না বিদ্বেষ।
কোলাকুলি শুভেচ্ছাতে
হোক না বিনিময়
হিন্দু মুসলিম ভেদাভেদটা
করতে এবার জয়।
ধর্ম নিয়ে বড়াই করে
হচ্ছে যে কার লাভ
মানুষ নামের ধর্মটাতে
জমুক একটু ভাব।
“একই বৃন্তে দুটি কুসুম
হিন্দু মুসলমান”
নজরুলের এই স্বপ্নটাকে
দিতে হবে প্রাণ।
এই পাড়েতে রবীন্দ্রনাথ
ওই পাড়ে নজরুল
সাম্য মৈত্রির গান শুনিয়ে
করেননি তো ভুল।
তাঁরাই তো পথ দেখিয়েছেন
গড়ে গেছেন ভিত
তাঁদের বার্তাই বুকে নিয়ে
মানাও খুশির ঈদ।
ছোট বড় সবার প্রাণেই
উঠুক খুশির ঝড়
সেই ঝড়েতেই যাক উবে যাক
ভেদাভেদের স্তর।
আগরতলা, ত্রিপুরা,ভারত।