August 10, 2026, 9:22 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

গ্রীষ্মে প্রকৃতির অনবদ্য উপহার জারুল ফুলে রঙিন চাঁদপুরের মতলব উত্তর

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও একমাত্র পৌরসভায় এখন প্রকৃতি যেন আপন সৌন্দর্যের পূর্ণ রূপে হাজির। গ্রামের প্রতিটি রাস্তার পাশজুড়ে ছড়িয়ে আছে গাঢ় বেগুনি রঙের থোকা থোকা জারুল ফুল, যা রোদ ঝলমলে দিনে সৃষ্টি করছে এক অপরূপ দৃশ্যপট।

গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত প্রকৃতিকে শীতল ছোঁয়া দিয়ে যাচ্ছে এ ফুল। প্রতিটি ফুল যেন প্রকৃতির আঁকা একেকটি রঙিন ক্যানভাস। জারুল গাছের পাতার ফাঁকে ফাঁকে ফুলের থোকা যেন পথচারীদের দৃষ্টি আটকে রাখে মুহূর্তে। এমন দৃশ্য দেখে পথিকও হাঁটতে হাঁটতে থেমে যান, কিছু সময়ের জন্য ডুবে যান সৌন্দর্যে।

ব্রাহ্মণচক গ্রামের বাসিন্দা ও প্রকৃতিপ্রেমী লিয়াকত হোসাইন রাফেদ বলেন, “জারুল ফুল ফুটলে মনে হয়, প্রকৃতি নিজেই আমাদের জন্য সাজে। প্রতিদিন সকালে হাঁটতে বের হয়ে এই দৃশ্য না দেখলে দিনটাই অপূর্ণ মনে হয়।”

ফরাজীকান্দি ইউনিয়নের শাখারীপাড়া গ্রামের শিক্ষার্থী তমা আক্তার জানান, “স্কুলে যাওয়ার পথে জারুল গাছের নিচ দিয়ে হেঁটে যেতে যেতে মনটা ভরে যায়। ছবি তুলি, ভিডিও করি, মাঝে মাঝে কবিতাও লেখি এই ফুল দেখে।”

বিশেষজ্ঞদের মতে, জারুল শুধু দৃষ্টিনন্দন ফুলই নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধি উদ্ভিদও। ডায়াবেটিস, জ্বর, কাশি ও অজীর্ণতায় এর পাতা, ছাল ও বীজ ব্যবহৃত হয়।

গ্রীষ্মের প্রচণ্ড গরমে যখন চারদিক রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে পড়ে, তখন জারুল ফুল যেন প্রকৃতির সজীব বার্তা হয়ে হাজির হয়। যত তাপমাত্রা বাড়ে, জারুল ফুলের রঙ ততই প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা