September 7, 2026, 12:46 pm
শিরোনামঃ
মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা : পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা বিশ্ব মানচিত্রের বিকৃতি সংশোধনে জাতিসংঘে প্রস্তাব ; ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ১৬৪ দেশ, বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র মতলব উত্তরের ষাটনল ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ২ ভাইয়ের পরিবার মতলব উত্তরে খালেদা জিয়া স্মৃতি ফ্রিজ-টিভি কাপ ফুটবলের মেগা ফাইনাল অনুষ্ঠিত ; লটারিতে সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশ চ্যাম্পিয়ন GENERAL (RETD.) DR AZIZ AHMED’S MILITARY PHILOSOPHY: STRENGTHS AND LIMITATIONS OF LEADERSHIP

চট্রগ্রামের বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মাসব্যাপী ফ্রি শুদ্ধ উচ্চারণ প্রশিক্ষণ!

বিজ্ঞপ্তি :

বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মাসব্যাপী সম্পূর্ণ ফ্রিতে শুদ্ধ উচ্চারণের ক্লাস ৬ই ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হবে।

একুশে পদক প্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে “শুদ্ধতাই হোক সকল পূর্ণতা” এই স্লোগান হৃদয়ে ধারণ ও লালন করে বিজয়ের মাস ডিসেম্বর জুড়ে প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে ৯টা ও ৯টা থেকে ১০টা পর্যন্ত পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা বিনয়বাঁশীর বাস্তুভিটায় ভাস্কর্য চত্বরে সংগঠনের কার্যালয়ে শুদ্ধ উচ্চারণ প্রশিক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মাসব্যাপী এই চার সপ্তাহের ক্লাসে থাকছে :

১) শুদ্ধভাবে বাংলা ভাষার উচ্চারণ।

২) জড়তা কাটানো।

৩) কবিতার ভাব ও রস।

৪) উচ্চারণ অস্পষ্টতা দূর করা।

৫) ছড়া পাঠ, কবিতা পাঠ ও আবৃত্তি

প্রশিক্ষণে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা এদিন উপস্থিত হয়ে মাত্র ১০০ টাকার বিনিময়ে ফরম পূরণপূর্বক ভর্তি নিশ্চিত করতে জানানো যাচ্ছে। আগ্রহী শিক্ষার্থীগণ যোগাযোগ করুন ০১৯৩৩০৭৯৭২১ নাম্বারে।

বিঃদ্রঃ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীকে সার্টিফিকেট প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা