November 9, 2026, 5:12 pm
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

চাঁদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তানভীর হুদা নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ

মতলব উত্তর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা হাজারো নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন।

দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা এ র‌্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে তানভীর হুদা সাংবাদিকদের এক প্রশ্নে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটের অধিকারের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এই দল প্রতিষ্ঠা করেছিলেন দেশের মানুষকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে। আজ সেই চেতনা আরও প্রাসঙ্গিক। আওয়ামী সরকারের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থান তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো।

তানভীর হুদা আরও জানান, চাঁদপুর-২ আসনের জনগণ বিএনপির প্রতি আস্থা রাখে। আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই। ইনশাআল্লাহ বিএনপি গণমানুষের দলে পরিণত হয়ে আবারও রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব নেবে।

র‌্যালিতে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে তারা বিএনপির সংগ্রামী অতীত স্মরণ করে আগামী আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা