June 25, 2026, 8:24 pm
শিরোনামঃ
ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি ; নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের আইন ও ফার্মেসী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার

চিলমারীতে ধান ও চাল ক্রয়ের শুভ উদ্বোধন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো (ধান ও চাল) ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ বছরে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ৪৭৭মেট্রিক টন এবং চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ১হাজার ৪৪১মেট্রিক টন। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬টাকা ও প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯টাকা।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় চিলমারী খাদ্য গুদাম চত্বরে উক্ত ধান ও চাল ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বাসক।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আমজাদ হোসেন, বিএনপি নেতা সাহেব আলী, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহজাহান আলী, সাবেক সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান, মিলার সহ-অধ্যাপক শামসুদ্দিন মিয়া, মজিবুর রহমান রঞ্জু, হেলাল মিয়া, ফজলুল হক, আমিনুল ইসলাম প্রমুখ।

আগামী ৩১শে আগস্ট ধান ও চাল ক্রয়ের শেষ দিন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা