August 10, 2026, 7:49 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চিলমারীতে “স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় রক্তদান সংগঠন cssyo blood bank”এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

“স্বেচ্ছায় রক্ত করব দান, বাঁচবে সবাই বাঁচবে প্রাণ” এই স্লোগান কে সামনে রেখে, কুড়িগ্রামের চিলমারীতে “স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় রক্তদান সংগঠন” এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

গতকাল উপজেলার রমনা ইউনিয়নে সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠা ও সভাপতি মোঃ লিমন আহম্মেদ এর সভাপতিত্বে সাংগঠনিক বিষয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মোঃ রুকুনুজ্জামান শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মোঃ গোলাম আশেক আকা, উপদেষ্টা এস এম জুয়েল রানা, মোঃ মাহফুজ রহমান।

আরও উপস্থিত ছিলেন, এস আই মোঃ মিজানুর রহমান, এস আই মোঃ শহিদুল ইসলামসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

পরে সংগঠনের সকল সদস্যরা বলেন, বিগত দিনে আপনারা যারা আমাদের বিভিন্ন ভাবে পরামর্শ ও সহযোগিতা করেছেন, তাদের সকলকে জানাই ধন্যবাদ ও ভালোবাসা। ইনশাআল্লাহ্ আপনাদের সকলের ভরসা ও ভালোবাসায় এগিয়ে যাবে আমাদের সংগঠনটি। সকল সদস্যবৃন্দ “একতা বন্ধ হয়ে মানবিক কাজ করার জন্য প্রতিশ্রুতি দেন” বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা