September 8, 2026, 7:03 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট

ছেংগারচর বাজারের ব্যবসায়ী নাজিম উদ্দীনের বাবার দাফন সম্পন্ন

মতলব উত্তর প্রতিনিধি:

মতলব উত্তরে ছেংগারচর বাজারের ব্যবসায়ী নাজিম উদ্দীনের বাবা মো. মোশাররফ হোসেন দর্জি (৮৫) এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। তাঁদের বাড়ি পৌরসভার আদুরভিটি দর্জি বাড়ি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ছেংগারচর বাজারে অবস্থিত নুরীয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা নামাজে অংশগ্রহণ করে ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ড. আব্দুল মোবিন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামের আমীর দেওয়ান আবুল বাশার, ছেংগারচর কেন্দ্রীয় শাহী মসজিদের খতিব তাজুল ইসলাম চাঁদপুরীসহ বেশ কয়েকজন ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা