November 9, 2026, 4:47 pm
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

জাতিকে সংশয়মুক্ত করতে নির্বাচনের রোডম্যাপ দিয়ে জাতিকে আশ্বস্ত করতে হবে : আমীর খসরু

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপির) বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কারণে জনগণের মাঝে সংশয় সৃষ্টি হচ্ছে, যা ভালো কিছু বয়ে আনবে না।

এই সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ অবস্থায় জাতিকে সংশয়মুক্ত করতে অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কারণে জনগণের মাঝে যে সংশয় সৃষ্টি হচ্ছে, যে প্রশ্নের উদ্রেক হচ্ছে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য, আগামী দিনের জন্য ভালো কিছু বয়ে আনবে না। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে, জাতি গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছে।’

এই সময় বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশে তো আমরা বাকশাল করতে যাচ্ছি না। সবাইকে যে একমত হতে হবে, এটা যারা চিন্তা করে, সেটা তো বাকশালি চিন্তা। বিভিন্ন দলের বিভিন্ন চিন্তা, দর্শন, ভিন্ন মত থাকবে। বিষয়টা হচ্ছে, যেখানে ঐকমত্য হয়েছে, তার বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে কিছু করতে গেলে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো কেন জাতির সামনে তুলে ধরা হচ্ছে না, সেটাই প্রশ্ন। ইতিমধ্যে সবাই তাদের মতামত জানিয়েছে। অনেক সময় চলে গেছে। আলোচনা শেষ। এর জন্য এক সপ্তাহের বেশি সময় লাগবে না। জাতি জানুক কোথায় ঐকমত্য হয়েছে। ওই ঐকমত্যের ভিত্তিতে আমরা সনদ সই করে নির্বাচনের দিকে এগিয়ে যাই, খুব সহজ। এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই।’

নির্বাচনের কারণে দেশের বিনিয়োগও অনেকটা থমকে আছে বলে মনে করেন আমীর খসরু।

তিনি বলেন, ‘বিনিয়োগকারীরা যারা আসছেন বাংলাদেশে, তাঁদের সবার একটা প্রশ্ন-নির্বাচন কবে হবে? সবাই জানতে চায়, নির্বাচন কবে হবে। নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নেবে, দেশের ভেতরের বিনিয়োগকারী, দেশের বাইরের বিনিয়োগকারী বাই নির্বাচনের জন্য অপেক্ষা করছে।’

দেশের রাজনীতিক দলগুলোর সঙ্গে বিএনপির আলোচনার উদ্যোগ প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে স্বাভাবিকভাবে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, সেটা বাস্তবায়নের প্রক্রিয়া হিসেবেই আমরা প্রত্যেকটি দল একে অপরের সঙ্গে কথা বলছি। একে অপরের প্রতি সহনশীল হওয়া, ভিন্ন মতকে সম্মান জানানোর অংশ হিসেবে আমরা সবার সঙ্গে আছি। সবাই মতামত দিচ্ছে। এত বছর যেটা ছিল না, সেটা করতে আমরা সক্ষম হয়েছি।’

উক্ত বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এই বৈঠকে অংশ নেন।

তথ্যসূত্র : আজকের কাগজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা