November 9, 2026, 4:27 pm
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাব হঠকারী, আত্মঘাতী ও মহান মুক্তিযুদ্ধকে অবমাননার শামিল : সাইফুল হক

বিশেষ প্রতিনিধি, ঢাকা :
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহিত

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্তব্য করে বলেছেন, জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাবকে হঠকারী, আত্মঘাতী ও ঔদ্ধত্যমূলক। এ ধরনের তৎপরতা মহান মুক্তিযুদ্ধকে অবমাননার শামিল।

সাইফুল হক বলেন, ‘জাতীয় সংগীত পরিবর্তনের কথাবার্তা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের গৌরব ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করবে। পরিস্থিতির সুযোগে বেসামাল ও লাগামহীন আচরণ কেবল পরাজিত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের রাস্তাই প্রশস্ত করবে।’

তিনি বলেন, ‘এসব তৎপরতা মহান মুক্তিযুদ্ধকে অবমাননার শামিল। পরিস্থিতির সুযোগে এসব বেসামাল লাগামহীন কথাবার্তা দেশে বিভাজন ও বিভক্তির রাজনীতিকে নতুন করে আরও উসকে দেবে।’

এ ধরনের বেফাঁস উসকানিমূলক মন্তব্য ও তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান সাইফুল হক।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এসব দায়িত্বহীন আচরণ হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের গৌরব ও অর্জনকেও প্রশ্নবিদ্ধ করবে, যার দায়-দায়িত্ব পরোক্ষভাবে অন্তর্বর্তী সরকারের কাঁধেও এসে পড়তে পারে।’

 

তথ্যসূত্র : আজকের কাগজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা