November 10, 2026, 12:40 am
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

জেনারেল আজিজ আহমেদ ও মার্কিন নিষেধাজ্ঞা বিষয়ক কিছু কথা!

Reporter Name

একটি সন্তান জন্মের পর একদিনে যেমন মানুষ হিসাবে তৈরি হয় না, তেমনি একজন সৈনিক কিংবা কমিশনপ্রাপ্ত অফিসার একদিনে তার পদবীর সর্বোচ্চ পদে আসনীত হয় না। এর জন্য সেই ব্যক্তিকে কঠোর পরিশ্রম আর একাগ্র নিষ্ঠার সাথে তার উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালণ করতে হয়। শুধু এতেই শেষ নয়, তাকে বিভাগীয়ভাবে অনুষ্ঠিত সকল পরিক্ষায় সম্মানের সাথে উৎত্তীর্ন হতে হবে। এরপর রয়েছে আরো বহু চড়াই-উৎরাই। তবে আমরা মুখে যেভাবে বলে বেড়াই আসলে বিষয়টা অত সহজ নয়। তাহলে এবার চলুন এক নজরে দেখে আসি একজন সেনাপ্রধান হতে হলে কি কি যোগ্যতা অর্জন করে হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর কোন পদবীতে চাকরির জন্য কি কি যোগ্যতা লাগে তা হয়ত সবাই আমরা মোটামুটি জানি, কিন্তু এটি হয়ত জানি না যে- সেনাপ্রধান হতে গেলে কি কি যোগ্যতা লাগে। এখন হয়ত আপনি ভাবছেন যে এ আর তেমন কি বিষয় কারণ- ধাপে ধাপে ই তো সেনাপ্রধান হয়ে যায় । যদি আপনি এটি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন- কারণ সেনাপ্রধান হওয়ার জন্য চাকরির হওয়ার আগে থেকে চাকরি জীবন পর্যন্ত অনেক ব্যাপার রয়েছে।

কারণ- বাংলাদেশের সেনাপ্রধান হতে গেলে প্রথমত আপনাকে ১৭-১৮ বছর বয়সের মধ্যে বিএমএ লং কোর্স বা দীর্ঘ মেয়াদী কোর্সে জয়েন করতে হবে। সর্ট কোর্স বা স্বল্প মেয়াদী কোর্সের কেউ সেনাপ্রধান হতে পারবে না। সেনাপ্রধান হওয়ার ক্ষেত্রে এখানে একটি টুইস্ট আছে যেমন- সাধারণত বিএমএ লং কোর্সে জয়েনিং এর বয়স ১৭-২১ বছর হয়। কিন্তু কেউ যদি ২০/২১ বছর বয়সে জয়েন করে তবে বয়সের কারণে সেনাপ্রধান পদে পদোন্নতির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। ফলে তাকে Lt. General পদে যেয়ে অবসরে যেতে হবে। সুতরাং সেনাপ্রধান হতে হলে অবশ্যই ১৭ থেকে ১৮ বছরের মধ্যে চাকরিতে জয়েন করতে হবে।

সাধারণত Lieutenant থেকে Major(বা জুনিয়র অফিসার) দের পদন্নোতি হয় নির্দিষ্ট সময় সার্ভিস এবং প্রমোশন পরীক্ষা দেওয়ার মাধ্যমে। মেজর পদে একজন জুনিয়র অফিসারের চাকরির বয়সসীমা ২৩ বছর পর্যন্ত হয়ে থাকে এবং সেনাবাহিনীর অধিকাংশ কর্মকর্তা বা জুনিয়র অফিসার এই মেজর পদবীতে এসে অবসর গ্রহণ করেন। এরপর যারা পরবর্তীতে পদোন্নতি পেয়ে Lt. Colonel হয় তাদের চাকরির বয়স সীমা প্রতিটি প্রোমোশনের সাথে বাড়তে থাকে এবং নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণের মাধ্যমে পরবর্তী প্রমোশনগুলো পেয়ে থাকেন একজন প্রার্থী বা অফিসার। তবে এই উচ্চ পদস্থ পদবীগুলো পাওয়ার জন্য উচ্চশিক্ষা বিশেষ গুরুত্ব রাখে এবং প্রার্থীর চাকরি জীবনের রিপোর্ট ও দৈনন্দিন জীবনের রিপোর্ট অত্যন্ত স্বচ্ছ হতে হয় । এরপর Colonel থেকে Brigadier General তারপর Major General এরপর Lieutenant General পদে পদোন্নতির পর নির্দিষ্ট সময় এই Lieutenant General পদে সার্ভিস দেওয়ার পর প্রধানমন্ত্রী পরামর্শে রাষ্ট্রপতি যেকোনো একজন Lieutenant General কে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করেন। তবে এক্ষেত্রে সিনিয়রটিকে প্রাধান্য দেওয়া হয় । অর্থাৎ সকল Lieutenant General এর মধ্যে যার ব্যাচ নাম্বার আগে সেই ই সেনাপ্রধান হিসেবে নির্বাচিত হতে দায়িত্ব পালন করা শুরু করে। এর বাহিরেও কিছু বিষয় থাকতে পারে তবে মুখ্য বিষয় এগুলোই।

তাহলে দেখা যাচ্ছে জেনারেল আজিজ আহমেদ তার কর্ম জীবনে এই সকল কাজ অত্যান্ত সফলতার সাথে উৎত্তীর্ন হয়েছেন বিধায় তাকে পরবর্তিতে সরকার প্রধান সেনাপ্রধান হিসাবে নিয়োগ প্রদান করেছেন। তবে আমার আজকের আলোচ্য বিয়ষ এটা নয়, এটা শুধু জানানোর বিষয় মাত্র, একজন সেনাপ্রধান হতে গেলে কতটা পরিশ্রম আর ঘাম ঝড়াতে হয়, তার কিংচিৎ উদাহরণ।

এখন আসি জেনারেল আজিজ আহমেদ-কে কেন আমেরিকা নিষিদ্ধ করলো সেই বিষয়টিতে, তাও আবার তিনি অবসরে যাওয়ার পর। এর কারণ কি? হয়ত আমি যা ভাবছি আপনাদের মাথায়ও সেই বিষয়টি ঘুরছে তবে প্রকাশ করতে পারছেন না। আমরা জানি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে মোড়ল সেজে যা খুশি তাই করে বেড়াচ্ছে। তাদের মন মতো না হলে তার বিরুদ্ধে নানা অপবাদ ও নিষেধাজ্ঞা দিয়ে কোনঠাসা করে রাখে। দক্ষিন এশিয়া উদিয়মান একটি অর্থনীতির দেশ হচ্ছে আমাদের জন্মভূমি বাংলাদেশ, আর আমেরিকা সেই ১৯৭১ সাল থেকে আজ অবধি বহুবার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে নানারকম ষড়যন্ত্র তৈরি করেছে। তারই ধারাবাহিকতায় এবার আওয়ামী লীগ সরকারকে বিপাকে ফেলার জন্য তাদের নতুন এই নাটকের সূত্রপাত। না হলে অবসরে যাওয়ার তিন বছর পর একজন সেনাপ্রধানের উপর কেন নিষেধাজ্ঞা জারি করবে। তারা মুখে যতটা না মানবতা ও শান্তির কথা বলে আসলে তাদের কাছে কোন দেশ সুন্দর আর সুস্থধারায় চলুক এটা চায় না। তাদের কামনা প্রতিটা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নিজেদের ফায়দা লুটে নেয়া।

জেনারেল আজিজ আহমেদ-কে যে সকল বিষয় নিষেধাজ্ঞা দিয়েছে তা কতটা যুক্তিসংগত। তারচেয়ে বড় কথা সেই সব বিষয় কতটা আন্তর্জাতিক মানদণ্ডে সঠিক বিবেচ্য তা আমার কেন কোন সুস্থ মানুষের কাছেই বোধগম্য নয়। চাকরি থেকে অবসরে যাওয়ার তিন বছর পর একটা দেশের এমন সিদ্ধান্ত সত্যিই অবাক করা বিষয়। আমি বিস্মিত ও অবাক হয়েছি। যদিও এসব নিষেধাজ্ঞা দিয়ে তো কোন লাভ নাই। এটার কোনও ফলাফলও নাই। তবে সবাইকে জানানোটাই হচ্ছে কথা।

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ (অব.)-এর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আনিত অভিযোগগুলো ইতিপূর্বে কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা করে গেছে আর তারই পুনরাবৃত্তি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন কোন অভিযোগ নয়। আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। ওখানে যা ছিল, এখানেও মার্কিন যুক্তরাষ্ট্র সেই দুটি অভিযোগ করেছে এর বাহিরে আর কিছু নয়। বরং ওরা (আল জাজিরা) একটু বেশি মসলা দিয়ে আরও প্রচার করার চেষ্টা করেছে। কিন্তু এরা এখানে কোনও নাম ম্যানশন করেনি। সংক্ষেপে দুটি কথা লিখেছে। অনেকটা আল জাজিরাকে কপি করা হয়েছে মাত্র।

জেনারেল আজিজ আহমেদ চার বছর বাংলাদেশ বর্ডার গার্ড এর ডিজি ছিলেন, এরপর তিন বছর সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পালণ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণ দেখে স্পষ্ট বুঝা যায় তারা ব্যক্তি আজিজ আহমেদকে টার্গেট করে সরকার হেয় করার চেষ্টা করছে। একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যিনি অবসরে যাওয়ার তিন বছর পর এমন সিদ্ধান্ত যে কিনা কোনও রাজনীতিতে নাই,কিংবা সরকারের অন্য কিছুতেও জড়িত নাই। এমন একজনকে নিয়ে এ ধরনের সিদ্ধান্তে আমি বিস্মিত ও অবাক হয়েছি। এটা হচ্ছে এক ধরনের কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এসব নিষেধাজ্ঞা দিয়ে তো লাভ নাই। এটার কোনও ফলাফল নাই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে তাকে যেসব বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে…

  • গণতন্ত্রের অবনতি ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর এই নিষেধাজ্ঞা জারি করেছে।
  • তার তৎপরতার কারণে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান ও কার্যক্রমের ওপর থেকে জনগণ আস্থা হারিয়েছে।
  • ঘুষ গ্রহণের অভিযোগ ব্যক্তি স্বার্থের বিনিময়ে সরকারি নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।
  • সামরিক বাহিনীর ঠিকাদারি অবৈধভাবে পাইয়ে দেয়ার জন্য তার ভাইয়ের সাথে যোগসাজশ।
  • তার ভাইয়ের অপরাধ সত্ত্বেও তাকে বাঁচাতে দুর্নীতির আশ্রয় নেন।

উক্ত বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের সাবেক সেনাবাহিনী প্রধানকে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ (সি) ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দফতর।

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের সাবেক সেনাবাহিনী প্রধানকে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১(সি) ধারার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র তাকে ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে চিহ্নিত করেছে। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। বাংলাদেশে ‘গণতন্ত্রের অবনতি’ ও ‘দুর্নীতি’তে জড়িত থাকার কারণ দেখিয়ে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন যুক্তরাষ্ট্র যেসকল কারণ দেখিয়ে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে হেয় প্রতিপন্ন করে দেশের মানুষের কাছে উপস্থাপন করেছে তা অবাক করার বিষয়। তবে একটা কথা অস্বীকার করার অবকাশ নেই তিনিও একজন মানুষ তারও কাজের ক্ষেত্রে ভুলত্রুটি থাকতে পারে। কিন্তু তারমানে এই নয়,তিনি আন্তর্জাতিক কোন অপরাধ করেছেন। যদি কাজের ক্ষেত্রে কোন ভুল হয়েও থাকে সেটা বিচার করার জন্য আমাদের দেশিয় আইন ও নিয়ম রয়েছে। তার বিচারের প্রয়োজন হলে বাংলাদেশ নিজস্ব বিধি মতো করবে। এখানে অন্যদেশের কথা বলাটা অনধিকার চর্চা ছাড়া আর কিছুই নয়। যদিও আমেরিকার জন্য এটা স্বাভাবিক কারণ তারা বিনা অজুহাতে অন্য দেশের উপর হস্তক্ষেপ করে নিজের ক্ষমতা আর আধিপত্ত প্রমাণ করে থাকে। যা সত্যি বেদনাদায়ক ও লজ্জাজনক। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এখানে বাহিরের কেউ হস্তক্ষেপ করুক এটা কোন স্বাধীন নাগরিকের কাম্য নয়। তবে এ কথা অস্বীকার করার অবকাশ নেই যে, জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের উপর আমেরিকা যে নিষেজ্ঞা দিয়েছে তাতে দেশী ও আন্তর্জাতিক বহু চক্রান্তকারীরা পূর্বের মতো এবারও সুচালুরুপে কাজ করে যাচ্ছে। এর প্রধান ও প্রথম কারণ, ক্ষমতাশীন সরকারের সুনাম ক্ষুন্ন করা এছাড়া আর কিছুই নয়।

আমার দৃঢ় বিশ্বাস আমাদের দেশের সাধারণ জনগণ এই সব প্রহসনের মঞ্চস্থ কাহিনী সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে, তবে নিন্দুকের কথা ভিন্ন।

 

লেখক :

আজম পাটোয়ারী

প্রকাশক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা