July 25, 2026, 4:18 am
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

দেশের ভূখন্ডে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশি উদ্যোক্তা নাজমুল হক সজীব

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি :

উদ্যোক্তা নাজমুল হক সজীব ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামের বাসিন্দা মো. মনজুরুল হকের ছেলে।

নাজমুল হক সজীব ওরফে (ইভান) একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। সে পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার আবু আব্বাস কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স পাশ করেন নাজমুল, তিনি গড়ে তোলেন (Take Dowon fighters) TDF নামে একটি সাইবার নিরাপত্তা বিষয়ক আইটি প্রতিষ্ঠান।

যার মাধ্যমে দেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সাইবার বিষয়ক সাপোর্ট দিয়ে থাকেন। ভারত সহ কয়েকটি দেশের বে-সরকারী আইটি এক্সপার্টদের সাথে নাজমুল হক সজীব দীর্ঘ দিন যাবৎ কাজ করে আসছে। দেশের গন্ডি পেরিয়ে নাজমুল হক সজীব ও তার প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তিদের ফেসবুক আইডি পেইজ রি -কভার, ওয়েব সাইট সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা বিঘ্নিত হলে কাজ করে থাকেন।

এছাড়া ওয়েব সাইট নিরাপত্তা জোরদার করার জন্য আইটি সাপোর্ট দিয়ে যাচ্ছেন তিনি। নাজমুল হক ও তার টিম টেক ডাউন ফাইটার্স ইতিমধ্যে অনেক উল্লেখযোগ্য কাজ করে সারা ফেলে দিয়েছেন পুরো দেশে।

এছাড়া ওয়েব সাইট নিরাপত্তা জোরদার করার জন্য আইটি সাপোর্ট দিয়ে যাচ্ছেন তিনি। নাজমুল হক ও তার টিম টেক ডাউন ফাইটার্স ইতিমধ্যে অনেক উল্লেখযোগ্য কাজ করে সারা ফেলে দিয়েছেন পুরো দেশে।

তথ্যমতে, ২০২১ সাল থেকে নাজমুল হক সজীব টেক ডাউন ফাইটার্স এর সিইও হিসেবে কাজ করে আসছেন। তার নেতৃত্বে বাংলাদেশ ও বিদেশী অবস্থানরত বিভিন্ন তরুণ কাজ করে যাচ্ছেন তথ্য প্রযুক্তির সহায়তা দেওয়ার জন্য।

ইতিমধ্যে নাজমুল হক সজীব বাংলাদেশের বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি স্কুল ও কলেজে নিজ উদ্যোগে ইন্টারনেট ব্যাবহারে সচেতনতা মূলক সেমিনার করার পরিকল্পনা করছেন।

এ বিষয়ে নাজমুল হক সজীব বলেন, আমি ও আমার টীম দেশের জন্য কাজ করছি। আমি বাংলাদেশ এর যতগুলো সরকারি এবং বেসরকারি স্কুল এবং কলেজ আছে সব গুলোতে ইন্টারনেট ব্যবহার এর সচেতন মূলক সেমিনার করতে চাই, আমরা বাংলাদেশ সরকারের পাশে একসাথে কাজ করতে ইচ্ছুক। যদি আমরা রাষ্ট্রীয় সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা পাই তাহলে আমরা আমাদের সবটুকু দিয়ে দেশের স্বার্থে, দেশের সাইবার নিরাপত্তার স্বার্থে কাজ করে যাব ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা