June 26, 2026, 6:28 pm
শিরোনামঃ
ধর্মের নামে উগ্রতা নয়, ইসলাম শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে ; বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক বিশ্বকাপ ফুটবল ২০২৬ : খেলাধূলা হতে পারে পরিবার ও সমাজে সম্প্রীতির সেতুবন্ধন ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের

দ্যোতনা সাহিত্য পরিষদ-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫-২৮ নবগঠিত কমিটির অভিষেক ও কৃর্তি সংবর্ধনা

নিজস্ব সংবাদ, যশোর :

আজ ৮ আগষ্ট, ২০২৫ যশোর নাট্যকলা সংসদে দ্যোতনা সাহিত্য পদক-২০২৪ ও ২৫ প্রদান এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর শিক্ষা বোর্ড এর প্রাক্তন সচিব ও বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল খালেক।

এছাড়া অতিথী হিসাবে আরো উপস্থিত ছিলেন, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি কবি মোকাররম হোসেন, বিদ্রোহী সাহিত্য পরিষদ এর সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না ও এড. জিএম মূছা।

শেখ শাহরিয়ার সোহেল এর সঞ্চালনায় লেখক ও গবেষক ড. সন্দীপক মল্লিককে সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদান রাখায় দ্যোতনা সাহিত্য পদক-২৪ এবং সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদান রাখায়  কবি ও গবেষক মুহ. আবুল কালাম আজাদকে দ্যোতনা সাহিত্য পদক-২৫ প্রদান করা হয়।

দ্যোতনা সাহিত্য পরিষদ, যশোর এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাফসান ইখতিয়ার এসএসসি পরীক্ষায় জি পি এ ৫ (A+) বিভাগ: বিজ্ঞান এবং সামিয়া আফরিন, এসএসসি পরীক্ষায় জি পি এ ৫ (A+) বিভাগ: মানবিক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২৫ প্রদান করা হয়।

উল্লেখ্য রাফসান ইখতিয়ার কবি মঞ্জুয়ারা সোনালীর মেধাবী পুত্র এবং সামিয়া আফরিন কবি রশীদ শিমুল এর মেধাবী কন্যা।

কবি অরুণ বর্মন ২০২৫ সালে শিশুসাহিত্যে কিশোর বেলা পুরষ্কার অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।

আজকের অনুষ্ঠানে কবিতা পাঠ ও অনুভূতি প্রকাশ করেন কবি গাজী শহীদুল, কবি রাশিদা আক্তার লিলি, কবি সুরাইয়া শরীফ, কবি আমির হোসেন মিলন, কবি সঞ্জয় নন্দী, কবি আহমেদ মাহবুব ফারুক, কবি সানজিদা ফেরদৌসসহ আজকের নতুন কমিটির ১৫ জন  সদস্যগণ।

নবগঠিত কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্যগণ হলেন,

সভাপতি: ড. শাহনাজ পারভীন

সহ-সভাপতি ১: জি এম মুছা

সহ-সভাপতি ২: আর কে ঘোষ

সহ-সভাপতি ৩: আহাদ আলী

সাধারণ সম্পাদক: শেখ শাহরিয়ার সোহেল

সহ-সম্পাদক ১: বকুল হক

সহ-সম্পাদক ২: এম এন এস তুর্কি

সাংগঠনিক সম্পাদক: শরীফ হোসেন ধীমান

অর্থ সম্পাদক: মঞ্জুয়ারা সোনালী

প্রচার সম্পাদক: শরীফুল আলম

দপ্তর সম্পাদক: রাবেয়া খানম

কার্যনির্বাহী সদস্য ১: শেখ মাফিজুল ইসলাম

কার্যনির্বাহী সদস্য ২: রেবেকা টপি

কার্যনির্বাহী সদস্য ৩: বাগবুল মাহবুব

কার্যনির্বাহী সদস্য ৪: আবু রায়হান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথী নব গঠিত কমিটির সদস্য সহ সকলকে উত্তরীয়, ফুল ও মিষ্টি  দিয়ে বরণ করে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা