October 23, 2026, 10:32 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

ধর্মপাশায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ঘরে ঘরে বার্তা পৌঁছে দিচ্ছেন মোঃ উজ্জ্বল মিয়া ও তার সহযোগীরা

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি :

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে দিন রাত কাজ করে যাচ্ছেন মোঃ উজ্জ্বল মিয়া,তিনি ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন গ্রামে বাজারে গিয়ে ৩১ দফার বার্তা এবং এর মুল সারসংক্ষেপ সাধারণ মানুষের কাছে উপস্থাপন করেন।

৩১ দফার মধ্যে ১৬ নং দফাটি দিয়ে তিনি বিভিন্ন পোষ্টার ও বেনার করে অত্র এলাকায় সাধারন মানুষের কাছে এর বার্তা পৌঁছে দিচ্ছেন।

১৬ নাম্বার দফাটি হলঃ-১৬। ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘু অধিকার

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার”–এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সংবিধানস্বীকৃত সকল অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিগত সময়ে সংখ্যালঘুদের মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা কিংবা সম্পত্তি দখলের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। পাহাড়ি ও সমতলের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সুরক্ষায় বিশেষ মনোযোগ দেওয়ার কথাও এতে উল্লেখ আছে।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা। মোঃ উজ্জ্বল মিয়া বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-কোষাধক্ষ সুনামগঞ্জ জেলা যুবদল, এবং যুবদল সাংগঠনিক সম্পাদক ধর্মপাশা/মধ্যনগর উপজেলা।

তিনি বিগত ১৫ বছরে আওয়ামী সরকারের দ্বারা বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছিলেন।

তিনি বিগত পেসিস আওয়ামী সরকারের জেল জুলুম উপেক্ষা করে দলীয় কার্যক্ষম ও দেশনেত্রী গনতন্ত্রের মা জননেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে দূর-বার প্রচার/প্রচারণা চালিয়ে যান।

কিন্তু এর পরেও তিনি শহীদ জিয়ার আদর্শ থেকে সরে যাননি এবং ক্লিন ইমেজ এর সাথে এগিয়ে যাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন মোঃ সবুজ মিয়া ২০১৪ সাল থেকে উপজেলা বিএনপির সাবেক সদস্য ও পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী। সোয়েব আহমেদ সেলবরষ ইউনিয়ন যুবদল সদস্য, মাসুদ রানা সভাপতি জয়শ্রী ইউনিয়ন ৭নং ওয়ার্ড, জাহাঙ্গীর আলম সহ-কোষাদক্ষ জয়শ্রী ইউনিয়ন ৭নং ওয়ার্ড,মাহবুব আলম রিপন সভাপতি ২নং বটতলী বানিয়াহাঠি ইউনিয়ন যুবদল, মিলন মাহতাব উপজেলা যুবদল নেতা, বজলু মিয়া জুলাই আহত যোদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা