November 10, 2026, 12:39 am
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

পর্ণোগ্রাফি যা যিনার বিস্তার ঘটাচ্ছে

Reporter Name

আধুনিক বিশ্বে পর্ণোগ্রাফির ফ্যাতনা যার কারণে যিনার বিস্তার ঘটচ্ছে, এর শেষ পরিণাম হলো ঈমান হারা হওয়া।

বর্তমানে পর্ণগ্রাফির ভয়াবহ বিস্তার ঘটেছে কম্পিউটার, মোবাইল ও ইন্টারনেটের সহজলভ্যতা। পথে ঘাটে অবাধে প্রকাশ্যে এডাল্ট সিডি বিক্রয় হচ্ছে। ঘরে ঘরে কম্পিউটার ও মোবাইল তা দেখা সহজ করে দিয়েছে। আর ইন্টারনেট থাকলে তো কথাই নেই । বর্তমান যুব সমাজের নিকট ১৮+ ছবি দেখা একটি স্বাভাবিক ও নিয়মিত ব্যাপার হয়ে দাড়িয়েছে। অনেকে এর প্রতি চরম আসক্ত হয়ে গেছে। এমনও উদাহরণ আছে, যারা নামাজ রোজা করেও এর নেশা থেকে মুক্ত হতে পারছেনা। অথচ এর পরিণতি যে কত ভয়াবহ, তা মানুষ উপলব্ধি করেনা ।

একজন মুসলমানকে বিপথে নেয়ার জন্য এটা শয়তানের একটা মারাত্নক ও অব্যর্থ অস্ত্র। শয়তান এই অস্ত্র দ্বারা মানুষের মনে খুব সূক্ষভাবে আস্তে আস্তে স্রষ্টা বিষয়ে সন্দেহ তৈরী করে এবং মানুষের ঈমান ছিনিয়ে নেয়। তার মনে কুমন্ত্রণা দেয় এসব করার জন্য ও দেখার জন্য। অবোধ মানুষ টেরও পায় না সে তার এই নেশার কারণে দুনিয়া ও আখেরাত সবই হারায়। মানুষ ঈমান হারা হতে তৈরী হয়ে যায় যেনা করার বিনিময়ে। এর ভয়াবহ নেশায় বুদ হয়ে সব কিছূ হারায়। খুব সূক্ষভাবে মনের মধ্যে প্রবেশ করিয়ে দেয় যে আল্লাহ’র কাছে মাফ চেয়ে নিলে হবে তারপরে মনে গেথে দেয় আল্লাহ বলে কিছু নেই, মজা লইয়া লও। এভাবেই সে একটা সময় ঈমান হারা হয়ে যায় ।

পর্নোগ্রাফি আসক্তিঃ

পর্নোগ্রাফি আসক্তি (পর্ন আসক্তি, ইন্টারনেট পর্নোগ্রাফি আসক্তি নামেও পরিচিত) হলো আসক্তির একটি প্রস্তাবিত মনোবৈজ্ঞানিক মডেল, যার সাহায্যে নেতিবাচক শারীরিক, মানসিক, সামাজিক অথবা আর্থিক পরিণতি ঘটা সত্ত্বেও, কোনো ব্যক্তির পর্নোগ্রাফি সংশ্লিষ্ট ভোগ্যপণ্যের ব্যবহার দ্বারা তাড়িত অমোঘ যৌন ক্রিয়াকলাপকে ব্যাখ্যা করা হয়। ইঙ্গিতনির্ভর প্রতিক্রিয়া পরীক্ষার মাধ্যমে সাইবারসেক্সের পারিতোষিক ও ক্রমশ আকর্ষণ শক্তিশালীকরণমূলক (যেমনঃ নেশা সৃষ্টি) বৈশিষ্ট্যের প্রমাণ পাওয়া গেছে।

সমস্যাপ্রবণ ইন্টারনেট পর্নোগ্রাফি দেখা বলতে বোঝায় এমন কোন উপায়ে পর্নোগ্রাফি দেখা যেটি একজন ব্যক্তির জন্য ব্যক্তিগত বা সামাজিক দিক থেকে ক্ষতিকর এবং সমাজের অন্যান্য সদস্যদের সাথে মিথস্ক্রিয়ার জন্য বরাদ্দকৃত মূল্যবান সময় সেটি দেখার পেছনে ব্যয়িত হয়। আসক্ত ব্যক্তিরা হয়ত বিষণ্নতা, সামাজিক বিচ্ছিন্নতা, চাকরি হারানো, বেকারত্ব অথবা তাদের সামাজিক জীবনের উপর পর্নোগ্রাফির কুপ্রভাবের কারণে আর্থিক সংকটসহ নানাবিধ অসুবিধায় ভুগতে পারেন।

উপসর্গ ও রোগনির্ণয়

পর্নোগ্রাফি আসক্তি বা সমস্যাপ্রবণ পর্নোগ্রাফি দেখাকে রোগ হিসেবে শনাক্তকরণের জন্য কোন সর্বজনীনভাবে স্বীকৃত রোগ নির্ণয়ের মানদন্ড নেই।[৬] ২০১৩ সালে প্রকাশিত Diagnostic and Statistical Manual of Mental Disorders এর পঞ্চম সংস্করণে (DSM-5 এ) আচরণগত আসক্তি হিসেবে শুধুমাত্র সমস্যাপ্রবণ জুয়া খেলা নির্ণয়ের মানদন্ড নির্ধারণ করা হয়েছে। এটি অনেকটা মাদকাসক্তি নির্ণয়ের মানদন্ডের ধারাসমূহ যেমন, নির্দিষ্ট আচরণ সম্পর্কে সার্বক্ষণিক চিন্তাবিষ্টতা, আচরণ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যাওয়া, মাদকদ্রব্য সহনশীলতা, মাদকদ্রব্য নির্ভরতা, মাদকদ্রব্য প্রত্যাহার উপসর্গ, প্রতিকূল মনোসামাজিক পরিণতি প্রভৃতির অনুরূপ।[৭] তবে অন্যান্য আচরণগত আসক্তি নির্ণয়ের জন্য রোগ নির্ণয়ের মানদন্ড নির্ধারণ করা হয়েছে, যেগুলো মূলত মাদকাসক্তি নির্ণয়ের প্রচলিত মানদন্ডের উপর প্রতিষ্ঠিত।

রোগ হিসেবে আইনগত মর্যাদা

পর্নোগ্রাফি দেখাকে মানসিক রোগ হিসেবে নির্ণয়ের যথার্থতার বিষয়কে ঘিরে তুমুল তর্কবিতর্কের সৃষ্টি হয়েছে।

পর্নোগ্রাফির প্রভাব

পর্নোগ্রাফির প্রভাব ব্যক্তিবিশেষের জন্য অন্যদের থেকে ভিন্ন হতে পারে এবং স্বাভাবিক যৌনক্রিয়া ও যৌন সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। পর্নোগ্রাফির সম্ভাব্য আসক্তি সৃষ্টিকারী প্রভাবসমূহ এখনও অস্পষ্ট। যদিও, কিছু গ্রন্থগত রিভিউ পর্নোগ্রাফি সংশ্লিষ্ট স্থির ও ভিডিও চিত্রের প্রতি আসক্তি সৃষ্টি হওয়ার ঘটনার দিকে ইঙ্গিত করে। তবে, আসলেই এমনটি হয় কিনা সে বিষয়ে স্পষ্ট কোন সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য পরীক্ষামূলক প্রমাণের সংখ্যা এখনও খুবই অপ্রতুল। গৃহ নির্যাতন, ধর্ষণ এবং শিশুদের উপর যৌন নির্যাতনের কথা বিবেচনায় রেখেই, এসব অপরাধের উপর পর্নোগ্রাফির সম্ভাব্য প্রভাবের উপর করা একাধিক নিরীক্ষণমূলক গবেষণা এই উপসংহারে উপনীত হয় যে, সমাজে পর্নোগ্রাফির উদারনৈতিক বিমুক্তকরণ হয়ত ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতার হার কমে যাওয়ার সাথে সম্পর্কিত। আবার কিছু গবেষণায় দেখা যায়, যৌন অপরাধ কমার উপর পর্নোগ্রাফির কোন প্রভাব নেই অথবা এর সাথে কোন যোগসূত্র নিরূপন করা সম্ভব হয়নি।

চিকিৎসা

কিছু চিকিৎসক এবং সংস্থা ইন্টারনেট পর্নোগ্রাফি ব্যবহার নিয়ন্ত্রণের জন্য ইন্টারনেট কন্টেন্ট-কন্ট্রোল সফ্টওয়্যার ও ইন্টারনেট নজরদারী ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন।

নোফ্যাপ (NoFap)

নোফ্যাপ (ইংরেজি: NoFap) হলো ২০১১ সালে প্রতিষ্ঠিত একটি অনলাইন কম্যুনিটি, যারা পর্নোগ্রাফি দেখা, হস্তমৈথুন করা কিংবা যৌনমিলন পরিহার করতে চান তাদের জন্য এটি একটি সাপোর্ট গ্রুপ হিসেবে কাজ করে।

রোগের পরিব্যপ্তি

অধিকাংশ সাফল্যজনক গবেষণাতেই সুবিধাজনক নমুনা জনগোষ্ঠী ব্যবহার করা হয়। এমনি একটি গবেষণায় ৯২৬৫ জনের একটি সুবিধাজনক নমুনা জনগোষ্ঠী ব্যবহার করে জানা যায় যে এদের ১% ইন্টারনেট ব্যবহারকারী স্পষ্টতই সাইবারসেক্সে আসক্ত এবং ১৭% ব্যবহারকারীই সমস্যাপ্রবণ যৌন আসক্তি নির্ণয়ের মানদন্ডে উত্তীর্ণ হন। অর্থাৎ তারা ক্যালিচম্যান যৌন আসক্তি স্কেলে গড় মানের প্রমাণ বিচ্যুতির চেয়ে এক পয়েন্ট বেশি স্কোর করেন। ৮৪ জন কলেজপড়ুয়া পুরুষের উপর করা একটি জরিপে দেখা যায় যে যারা পর্নোগ্রাফি ব্যবহার করেন তাদের ২০-৬০% লোকই এটিকে সমস্যাপ্রবণ মনে করেন। ইন্টারনেট আসক্তির উপর করা একটি গবেষণা নির্দেশ করে যে এই আসক্তির হার হয়ত ইউরোপীয় ও আমেরিকান জনগোষ্ঠীর মধ্যে ১.৫ থেকে ৮.২% শতাংশের মধ্যে ওঠানামা করতে পারে। ইন্টারনেট পর্নোগ্রাফি ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহারকারীদের অন্তর্ভুক্ত এবং দেখা গেছে ইন্টারনেট পর্নোগ্রাফি ব্যবহারই একমাত্র কার্যকলাপ যা অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহারকারীকে অমোঘ আচরণের দিকে ধাবিত করে।

গবেষণায় আপত্তি

পর্নোগ্রাফি সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে, এ বিষয়ে জনসাধারণের কড়া মন্তব্য এবং সংবেদনশীলতার কারণে বেশকিছু আপত্তিজনক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

বিশেষত, পর্নোগ্রাফি ও যৌনতাকে কেন্দ্র করে থাকা সামাজিক নিষিদ্ধতার কারণে এ ব্যাপারে গবেষণার ক্ষেত্রে ব্যাপকহারে নিশ্চিতকরণ পক্ষপাত লক্ষ করা যায়। যার ফলে, অধিকাংশ গবেষকই, পর্নোগ্রাফির নেতিবাচক দিক নিয়েই অনুকল্প তৈরি করেন এবং সেই অনুকল্প অনুসারে গবেষণা করেন। তবে খুব কম সংখ্যক গবেষকই পর্নোগ্রাফির সম্ভাব্য উপকারিতা কিংবা ইতিবাচক দিকগুলো অণ্বেষণে উদ্যোগী হন। অধিকন্তু, এই ক্ষেত্রে প্রকাশ হওয়া প্রামাণ্য গবেষণাগুলোর সিংহভাগই, প্রায়শই, আশানুরূপ সিদ্ধান্তে উপনীত হয়না এবং গবেষণাগুলো অনেক ক্ষেত্রেই পদ্ধতিগত ত্রুটিতে আক্রান্ত থাকে।

ইংল্যান্ডের মিডেলসেক্স বিশ্ববিদ্যালয়ের করা একটি পরিবর্তনসূচক বিশ্লেষণে (meta-analysis) দেখা যায়, গবেষক দলটির কাছে, এ ক্ষেত্রে করা যে ৪০,০০০ গবেষণাপত্র পুনর্বিবেচনার জন্য জমা দেয়া হয়েছিল সেগুলোর মধ্যে ২৭৬টি অথবা প্রায় ০.৬৯% গবেষণাপত্রই নিম্নমানের হওয়ার কারণে অগ্রহণযোগ্য হিসেবে গণ্য হয়।

বিশ্বাসসমূহ

১৯৮৬ সালে সার্জন জেনারেল ফর দ্যা ইউনাইটেড স্টেটস এর জন্য পরিচালিত Effects of Prolonged Consumption of Pornography, শীর্ষক এক রিভিউতে জিলম্যান উল্লেখ করেন যে, পর্নোগ্রাফি সংক্রান্ত বৈজ্ঞানিক রচনাবলিতে অসামঞ্জস্যতা বিদ্যমান। তবে, সার্বিকভাবে, তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে, পর্নোগ্রাফি সংশ্লিষ্ট ভোগ্যপণ্য ব্যবহারের ফলে কিছু নেতিবাচক সামাজিক প্রভাব সৃষ্টি হতে পারে, এবং যুক্তি দেখান যে, এসব নেতিবাচক প্রভাবসমূহের মধ্যে দীর্ঘমেয়াদী একগামী বিবাহ সম্পর্কের প্রতি শ্রদ্ধা কমে যাওয়া এবং প্রজননের আকাঙ্খা শিথিল হয়ে যাওয়া অন্তর্ভুক্ত। তিনি নিম্নের বিবৃতির মাধ্যমে এইসকল সিদ্ধান্তের অনুকল্পিক ভিত্তি প্রদান করেন:

যদিও, McKay এবং Dolf এর মত অন্যান্য সমসাময়িক গবেষকগণ জিলম্যানের সাথে দ্বিমত পোষণ করেন, এবং উল্লেখ করেন যে,”পর্নোগ্রাফি সংক্রান্ত গবেষণা কার্যের মধ্যে এই তথ্যটি উপেক্ষিত হয়েছে যে, সমসাময়িক সমাজে স্বাভাবিক জীবনযাপনে সক্ষম প্রাপ্তবয়স্ক কোনো মানুষ অনেকটা ভালোভাবেই বাস্তব ও কল্পনার মধ্যে পার্থক্য নিরূপন করতে সক্ষম। এধরনের নিম্নমানের যুক্তিই যখন পেশ করার প্রয়োজন পরে, তখন মানব আচরণের একটি অতিসরলীকৃত মডেলই নির্দেশিত হয়, যেটি এই গবেষণা কার্যে স্পষ্টতই প্রতিফলিত হয়েছে।”

গেইল ডাইনেস, জিলম্যানের ১৯৮৯ সালে প্রকাশিত গবেষণাটি সংক্ষেপিত করেন এবং এতে বেশকিছু তথ্য অন্তর্ভুক্ত করেন।

তিনি বলেন যে, ”পর্নোগ্রাফি যৌনতা সম্পর্কে দৃষ্টিভঙ্গির বিরূপ পরিবর্তন ঘটায়, সুনির্দিষ্টভাবে বলতে গেলে, এটি কম প্রচলিত যৌনাচরণের প্রতি উৎসাহপূর্ণ আকর্ষণ সৃষ্টি করে; অন্তরঙ্গ যৌন সঙ্গীর শারীরিক অবয়ব ও যৌন ক্ষমতার প্রতি অসন্তুষ্টির জন্ম দেয়; ধর্ষণ ও শিশুদের উপর যৌন নির্যাতনের মত অপরাধসমূহকে একটি মামুলি ব্যাপারে পরিণত করে; যৌন নির্যাতনের স্বীকার হওয়া ক্ষতিগ্রস্তদের প্রতি অসংবেদনশীল হতে উৎসাহিত করে এবং পুরুষদের মনে এই বিশ্বাস সৃষ্টিতে সহায়তা করে যে, ধর্ষিতরাও অন্য কাউকে ধর্ষণ করতে সক্ষম হবে। উপরন্তু, অভ্যাসগত পর্নোগ্রাফি ভোক্তারাই অনিয়মিত ভোক্তাদের তুলনায়, যৌনতার ক্ষেত্রে অধিক সহানুভূতিহীন এবং নারীদের প্রতি বেশি সহিংস হওয়ার ঝুঁকিতে আছে।”

অ্যাভেডন ক্যারোল ব্যাখ্যা করেছেন যে, ”জিলম্যানের ভাষ্যমতে, ‘যৌনতার ক্ষেত্রে সহানুভূতিহীন’ বলতে তিনি বুঝিয়েছেন ‘সমকামিতার প্রতি অধিক সহনশীলতা’; এটি একটি বিশ্বাস যা বলে যে, মাতৃত্বের পাশাপাশি নারীদের আরও অনেক গুরুত্বপূর্ণ পন্থা নির্বাচনের ক্ষমতা থাকা উচিত। উদাহরণস্বরূপ :

বিবাহবন্ধনে কম বিশ্বাস

এবং এমন বিশ্বাস যা বলে, নারীরাও যৌনতাকে উপভোগ করতে পারবে এবং শুধুমাত্র স্বামীদের খুশি করা কিংবা গর্ভধারণের উদ্দেশ্য ছাড়াও কেবল আত্মতৃপ্তির জন্যেও যৌনকার্যে অংশ নিতে পারবে।

মোটের উপর,যেগুলো ছিল ঐসময়ের নারীবাদী দলগুলোর মূল উদ্দেশ্য। জিলম্যান তার গবেষণায়, পর্নোগ্রাফির কারণে নারীবিদ্বেষ কিংবা সহিংস আচরণ বা আচরণের আকাঙ্খার বৃদ্ধি দেখাতে ব্যর্থ হন, যদিও তিনি সত্যিই তা দেখানোর চেষ্টা করেছিলেন।”

তিনি আরও বলেন যে, ”জিলম্যান ও ব্রায়ান্টের করা গবেষণার বিভিন্ন ধরনের ব্যাখ্যার প্রতি নজর রেখেই, যুক্তরাষ্ট্র-এর সার্জন জেনারেলের প্রতিবেদনে বলা হয় যে, তাদের করা গবেষণাগুলো, যেগুলোতে ধরে নেয় যে, পুরুষেরা নারীদের তুলনায় অনেক বেশি সহানুভূতিহীন, সেগুলোর একমাত্র নির্ভরযোগ্য আবিষ্কার হলো: পুরুষদের যেই দলটি  পর্নোগ্রাফি দেখেছিল, তাদের এই আচরণ অপেক্ষাকৃত সঠিকভাবে, মানবসমাজে ব্যাপকহারে যৌনচর্চার পরিব্যপ্তিকেই নির্দেশ করে।

গবেষণায় নিয়ন্ত্রণ হিসেবে ব্যবহৃত দলের সদস্যরা, যারা পর্নোগ্রাফি সংশ্লিষ্ট বিষয়গুলো কখনও দেখেন নি, তারা বিশেষ কিছু সম্ভাব্য অপ্রচলিত যৌনাচরণ প্রচলিত হওয়ার বিষয়ের প্রতি তীব্রভাবে অবমূল্যায়ণপ্রবণ ছিলেন। তিনি এই মত ব্যক্ত করেন যে, ”জিলম্যান ও ব্রায়ান্ট তাদের গবেষণায় ছাত্র ছাড়াও অন্যদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন, যাদের অনেকেই গবেষণার জন্য যে পর্নোগ্রাফি দেখতে হবে তা জানার পর গবেষণা ত্যাগ করে চলে যায়। এর এই অর্থ দাড়ায় যে, নিয়ন্ত্রণ হিসেবে ব্যবহৃত দলে, একটি সম্পূর্ণ ভিন্ন জনগোষ্ঠীর লোক ছিল, যেমন, তাদের অনেকেই ছিলেন বোধহয় বয়স্ক, বিবাহিত বা সংসারী পুরুষ। অতএব, এসব লোকের কাছ থেকে পাওয়া ভিন্ন উত্তরগুলো হয়ত, নারীদের প্রতি তাদের ভিন্নতর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে, এবং হয়ত পর্নোগ্রাফি দেখার ফলে সৃষ্ট প্রভাবকে একেবারেই প্রতিফলিত করে না। এতকিছুর পরে গবেষণাটিকে আর নিয়ন্ত্রিত বলা যায় না। শেষ পর্যন্ত, গবেষণাটির হয়ত এই অর্থ দাড়ায় যে, বয়স্ক, বিবাহিত পুরুষেরা হয়ত কমবয়েসী অবিবাহিত অনূঢ় মনোবিজ্ঞানের পুরুষ ছাত্রদের তুলনায় তাদের যৌনসঙ্গীর প্রতি অপেক্ষাকৃত কম দোষগ্রাহী এবং অবিবাহিত শিক্ষিত যুবকেরা সমাজে নারীদের ভূমিকা ও সমপ্রেমিতাকে আরও উদারনৈতিক দৃষ্টিতে দেখে, এবং সমাজে প্রচলিত বিভিন্ন যৌনাচরণ সম্পর্কে আরও বাস্তবধর্মী জ্ঞান রাখে।”

স্বাভাবিক যৌনক্রিয়া ও আসক্তি

পুরুষদের মধ্যে, পর্নোগ্রাফির যে সবচেয়ে তাৎক্ষণিক প্রভাবটি দেখা যায় তা হলো, ”হস্তমৈথুনের কারণে একই দিনে মোট যৌন নিষ্ক্রমনের সংখ্যায় ব্যাপকভাবে বৃদ্ধি” এবং ”অধিকাংশই অভিজ্ঞতাটিকে পরিমিতরূপে যৌন উত্তেজনা সৃষ্টিকারী, উপভোগ্য এবং মোটামুটিভাবে আনন্দদায়ক হিসেবেই পেয়ে থাকেন। যদিও, অনেকেই বিতৃষ্ণ, লজ্জিত এবং অভিঘানিত হওয়ার কথাও স্বীকার করেছেন।”

পর্নোগ্রাফি আসক্তি হলো পর্নোগ্রাফি সংশিষ্ট ভোগ্যপণ্যের অমোঘ ও পুনরাবৃত্তিক ব্যবহার দ্বারা সূচিত একটি অতিরঞ্জিতভাবে উপস্থাপিত আচরণগত আসক্তি যার ফলে আসক্ত ব্যক্তি নেতিবাচক শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক পরিণতির স্বীকার হওয়া সত্ত্বেও পর্নোগ্রাফির ব্যবহার চালিয়ে যান। ডিএসএম-৫ এ প্রথমদিকে পর্নোগ্রাফি আসক্তিকে হাইপারসেক্সুয়ালিটি ডিজর্ডারের অন্তর্গত একটি উপশ্রেণি হিসেবে নির্ধারণের প্রস্তাবনা করা হলেও, পরবর্তিতে তা বাতিল করা হয়। এর কারণ হিসেবে বলা হয় যে, ”এ ধরনের আচরণসমূহকে মানসিক রোগ হিসেবে শনাক্তকরণের ক্ষেত্রে রোগনির্ণয়ের মানদন্ড প্রতিষ্ঠাকরণ ও চিকিৎসার গতিপথ নির্ধারণের জন্য দলগত-রিভিউ হওয়া গবেষণার পরিমাণ খুবই অপ্রতুল।”

পক্ষান্তরে, কিছু মনোবিজ্ঞানী প্রস্তাবনা করেন যে, যেকোন মানিয়ে নেয়ার সমস্যাজনিত যৌন উপসর্গই বরং কোন অন্তর্নিহিত ডিজর্ডারের প্রতিনিধিত্ব করে। উদাহরণস্বরূপ, সেটি হতে পারে বিষন্নতা বা দুশ্চিন্তা যা কেবলই যৌনতা সংশিষ্ট সমস্যার আকারে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে কিংবা আবার এও হতে পারে যে, প্রকৃতপক্ষে কোন রোগই নেই এবং আচরণটি আসলেই মানিয়ে নেয়ার সমস্যাজনিত নয়। এই মনোবিজ্ঞানীরা কেবল রাসায়নিক নির্ভরতাকেই আসক্তি বলে মনে করেন এবং অন্যান্য আচরণগত আসক্তির ধারণাকে স্বীকৃতি দেন না। তারা বিশ্বাস করেন যে, এধরনের ধ্যান-ধারণা ও রোগনির্ণয় প্রকারান্তরে অপবাদস্বরূপ এবং একইসাথে অসহায়ক। তবে, তা সত্ত্বেও, ক্লিনিকাল গবেষণায় কিছু আপাত-অকল্পনীয় প্রতিবেদন পাওয়া গেছে যেগুলো বলে যে, যেসব পুরুষ প্রচুর পরিমানে পর্নোগ্রাফি দেখে তাদের যৌন উত্তেজিত হতে ক্রমশ পূর্বের তুলনায় বেশি উত্তেজনার ও আরও বেশি আক্রমনাত্নক পর্ন দেখার প্রয়োজন পরে। অধিকন্তু, ২০১৬ সালে করা দুটি স্নায়ুবিজ্ঞান রিভিউ ইন্টারনেট পর্নোগ্রাফি ব্যবহারকারীদের মস্তিষ্কে আসক্তি সংশ্লিষ্ট ভৌত পরিবর্তন ঘটার প্রমাণ পায়। মস্তিষ্কে ঘটা এসব পরিবর্তনকে পারিতোষিকের প্রতি সংবেদনহীনতা, অকার্যকর দুশ্চিন্তা সাড়াদান ও আবেগপ্রবণতা হিসেবে বর্ণনা করা হয়। ২০১৬ সালে করা আরও একাধিক রিভিউ প্রস্তাবনা করে যে, ইন্টারনেটে করা বিভিন্ন আচরণ যেমন, আইপি ব্যবহারকেও, সম্ভাব্য আসক্তিকর হিসেবে বিবেচনা করা যেতে পারে এবং সমস্যাপ্রবণ আইপি ব্যবহারকেও একধরনের ‘ইন্টারনেট ব্যবহার ডিজর্ডার’ হিসেবে  গণ্য করা যেতে পারে।

নিয়ন্ত্রিত গবেষণাসমূহ

একটি নিয়ন্ত্রিত পরীক্ষা, আলোচ্য আচরণসমূহ বা পরিবেশিয় নিয়ামকসমূহ এবং স্বাস্থ্যের উপর সেসব আচরণের প্রভাবসমূহকে, পরীক্ষাগারে নিয়ন্ত্রিত পরিবেশে সম্পন্ন পরীক্ষার ফলাফল হিসেবে বর্ণনা করে থাকে। যেখানে গবেষণাকৃত আচরণসমূহ ব্যতীত বাদবাকি সব প্রভাবসৃষ্টিকারী নিয়ামককে ভিন্ন নিয়ামকের সংস্পর্শ পাওয়া অংশগ্রহণকারী ব্যক্তিদের বিভিন্ন দলসমূহের মধ্যে ধ্রুব দশায় রাখা হয়। যেহেতু, গবেষণাকালে মনে করা হয় যে, ব্যবহৃত দলগুলোর মধ্যে, কার্যকরী পার্থক্য ঠিক ততটুকুই যতটুকু পরীক্ষণমূলক পার্থক্য তাদের উপর আরোপ করা হয়েছে; সেহেতু, গবেষকদের কাছে সম্ভাব্য পরীক্ষণীয় শর্ত ও তার ফলে সৃষ্ট হওয়া স্বাস্থ্য পরিণতির সাথে পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য যোগসূত্রের ভিত্তিতে যাদৃচ্ছিক কার্যকারণ সম্পর্ক আরোপের যথেষ্ট সুযোগ থাকে। অতঃপর, যদি নিয়ন্ত্রিত পরীক্ষণ সঠিকভাবে সম্পন্ন করা সম্ভবও হয় তবুও, এতে উচ্চমাত্রার অন্তর্নিহিত যথার্থতা থাকে। তা সত্ত্বেও, এধরনের গবেষণাগুলো সাধারণত, বাস্তব দুনিয়ার পরিবেশ ও পরীক্ষাগারের সাজানো কৃত্রিম পরিবেশের মধ্যে পার্থক্য থাকার কারণে সন্দেহজনক বহিরাগত যথার্থতার শিকার হয়। এবং এর ফলস্বরূপ যে বিশ্বাস জন্মলাভ করে তা আলোচ্য বিষয়বস্তুর বাইরে আর প্রয়োগ করা যায় না।

পর্নোগ্রাফি ও যৌন আক্রমণাত্নক মনোভাবের মধ্যে সম্ভাব্য যোগসূত্র থাকার বিষয়টি একাধিক পরিবর্তনসূচক বিশ্লেষণের অালোচ্য বিষয় ছিল ‘৯০ এর দশকে করা পরিবর্তনসূচক বিশ্লেষণসমূহের ভিত্তিতে গবেষকদের নিকট এই প্রস্তাবনা করা হয় যে, অ-পরীক্ষামূলক গবেষণাগুলোতে হয়ত পর্নোগ্রাফি দেখা এবং ধর্ষণ সমর্থনকারী মনোবৃত্তির মধ্যে কোন ধরনের সম্পর্ক নেই। তারপরও , হাল্ড, ম্যালামুথ ও ইউয়েনের (২০১২) করা একটি পরিবর্তনসূচক বিশ্লেষণে প্রস্তাবনা করা হয় যে, সহিংস পর্নোগ্রাফি দেখা এবং ধর্ষণ সমর্থনকারী মনোবৃত্তির মধ্যে, পুরুষদের বিশেষ কিছু জনগোষ্ঠীর ক্ষেত্রে, সম্পর্ক রয়েছে। বিশেষত, যখন, সমণ্বয়কারী চলকগুলোকে, বিবেচনায় ধরা হয়।

২০১৫ সালে করা একটি পরিবর্তনসূচক বিশ্লেষণে বেরিয়ে আসে যে, ”যুক্তরাষ্ট্রে ও সারা বিশ্বে, পুরুষ ও নারীদের মধ্যে [করা], আড়াআড়িভাবে বিভক্ত ও দীর্ঘমেয়াদী উভয় ধরনের গবেষণাতেই পর্নোগ্রাফি ভোগের সাথে যৌন আক্রমণাত্নক মনোভাবের সম্পর্ক নির্ণীত হয়েছে।”

এক্ষেত্রে শারীরিক মারমুখীতার চেয়ে বরং মৌখিক আগ্রাসনই দৃঢ়ভাবে পরিলক্ষিত হয়েছে, যদিও উভয়ের পরিমানই ছিল উল্লেখযোগ্য। গবেষণার ফলাফলের এই সর্বব্যাপী সাধারণ প্যাটার্ন নির্দেশ করে যে, পর্নোগ্রাফিতে দেখানো সহিংস বিষয়বস্তু হয়ত এক্ষেত্রে একটি বর্ধনকারী নিয়ামক হিসেবে কাজ করে।

এই সংক্রান্ত বৈজ্ঞানিক রচনাবলির প্রথমদিককার রিভিউতে Ferguson ও Hartley (২০০৯) যুক্তি দেখান যে, ”পর্নোগ্রাফি যে যৌন আক্রমণাত্নক আচরণে অবদান রাখে, এই ধারণা পরিত্যাগ করার এখনই উপযুক্ত সময়।”

তারা দাবি করেন যে, কিছু লেখক ইতিবাচক আবিষ্কারগুলোকে দৃষ্টিগোচর করলেও একইসাথে অকার্যকর আবিষ্কারগুলোর প্রতি গুরুত্বারোপ করেন না; যা মূলত নির্বাচনমূলক পক্ষপাতিত্ব হিসেবেই প্রকট হয়। Ferguson ও Hartley এই সিদ্ধান্তে উপনীত হন যে, সুষ্ঠুভাবে নিয়ন্ত্রিত গবেষণাগুলিও পর্নোগ্রাফি ও যৌন সহিংসতার মধ্যে কোন যোগসূত্র সমর্থনে সক্ষম হয়নি।

মহামারী সংক্রান্ত গবেষণা

একটি মহামারীসংক্রান্ত গবেষণা পরিসংখ্যানগত তথ্য মাধ্যমে বাস্তব বিশ্বের ঘটনা পর্যবেক্ষণ মাধ্যমে প্রদত্ত আচরণ বা পরিবেশগত শর্তাবলী, এবং শারীরিক বা মানসিক স্বাস্থ্য মধ্যে অ্যাসোসিয়েশন বর্ণনা করে। এপিডেমিয়োলিক স্টাডিজের সাধারণত উচ্চ মাত্রার বহিরাগত বৈধতা থাকে, যেমনটি তারা পরীক্ষাগারের বাইরে থাকা ঘটনাগুলিকে যথাযথভাবে বর্ণনা করে, কিন্তু অভ্যন্তরীণ বৈধতা নিচু পর্যায়ে রয়েছে, যেহেতু তারা আচরণবিধি বা অবস্থার মধ্যে দৃঢ় এবং প্রভাব সম্পর্ক স্থাপন করে না অধ্যয়ন, এবং স্বাস্থ্য পরিমাপ দেখা যায়।

ডেনমার্কের অপরাধবিষয়ক বেরল কচিনস্কির ডেনমার্কের পর্নোগ্রাফি এবং যৌন অপরাধ বিষয়ে গবেষণা (1970), একটি বৈজ্ঞানিক রিপোর্ট যা অযৌক্তিকতা ও অশ্লীল রচনা সম্পর্কিত রাষ্ট্রপতি কমিশনের আদেশে পাওয়া গেছে যে, ডেনমার্কের পর্নোগ্রাফি বৈধকরণের ফলে যৌন অপরাধের বৃদ্ধি ঘটেনি । তারপর থেকে, অনেক অন্যান্য পরীক্ষায় পরিচালিত হয়েছে, ১৯৯৫ সালে তার মৃত্যুর আগে পর্যন্ত পর্নোগ্রাফির সামাজিক প্রভাবগুলিতে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বার্ল কচিনস্কির খোঁজে সমর্থন বা বিরোধিতা করা হয়েছিল। তার জীবনকে প্রকাশ করা হয়েছিল “আইন, পর্নোগ্রাফি, এবং অপরাধ: ড্যানিশ অভিজ্ঞতা (1999)। হাওয়াই বিশ্ববিদ্যালয় থেকে মিল্টন ডায়মন্ড পাওয়া গেছে যে, ১৯৬৯ সালে যৌনতাবিষয়ক সামগ্রী নিষিদ্ধ করার নিষেধাজ্ঞা বহাল রাখার পরে শিশু যৌন নির্যাতনের রিপোর্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

কিছু গবেষক দাবি করেন যে পর্নোগ্রাফি এবং যৌন অপরাধ হ্রাসের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে, including Diamond (author of a review from 2009).[৭] The effects of Pornography: An International Perspective was an epidemiological study which found that the massive growth of the pornography industry in the United States between 1975 and 1995 was accompanied by a substantial decrease in the number of sexual assaults per capita, and reported similar results for Japan.

এই প্রকৃতির ফলাফল রবার্ট পিটারস, মিডিয়াইলে নৈতিকতার সভাপতির দ্বারা বিশ্লেষণ করা হয়েছে, এই ফলাফলগুলি আরও বেশি বিশ্লেষণ করেছে যে, পর্নোগ্রাফির বর্ধিত বিস্তার ব্যতীত অন্যান্য বিষয়গুলি উল্লেখ করা হয়েছে: “আরো সুস্পষ্ট ব্যাখ্যা হল যে যদি কোনও পতন ঘটে” জঙ্গি ধর্ষণ, “এটি কমিউনিটি এবং স্কুল ভিত্তিক প্রোগ্রাম, মিডিয়া কভারেজ, আক্রমনাত্মক আইন প্রয়োগকারী, ডিএনএ প্রমাণ, দীর্ঘ জেলখানায়, এবং আরও অনেকের মাধ্যমে ধর্ষণের উপর জোরদার করার জন্য একটি অসাধারণ প্রচেষ্টার ফল।”

১৯৮৬ সালে, নীল এম. মালামুথ কর্তৃক মহামারী সংক্রান্ত গবেষণার একটি পর্যালোচনা পাওয়া যায় যে পুরুষদের দ্বারা প্রাপ্ত অশ্লীল বস্তুর পরিমাণ ইতিবাচকভাবে ডিগ্রির সাথে সম্পৃক্ত ছিল যার ফলে তারা যৌন হামলা সমর্থন করেছিল।

মানসিক ও সার্বজনীন প্রভাব

বিজ্ঞানীগণ দাবি করেন যে অতিমাত্রায় পর্নোগ্রাফি দেখা অস্বাস্থ্যকর হতে পারে, যদি ব্যক্তিগত ও সামাজিক কারণে কোন ব্যক্তির জন্য এটি সমস্যার কারণ হয়ে ওঠে, যার মধ্যে অন্যান্যদের সাথে যোগাযোগ বিনিময়ের পরিবর্তে পর্নোগ্রাফি দেখার পেছনে অতিমাত্রায় সময় ব্যয় করা অন্তর্ভুক্ত। ব্যক্তিবিশেষ তাদের অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার ফলে নিজ সামাজিক জীবনে অবনতিস্বরূপ মানসিক অবসাদ, সামাজিক বিচ্ছিন্নতা, পেশাজীবনে ক্ষতিগ্রস্ত হওয়া, নিম্নমূখী উৎপাদনশীলতা, অথবা অর্থনৈতিক সমস্যার স্বীকার হতে পারেন। পর্নোগ্রাফিতে অতিমাত্রায় আসক্তগণ অধিকহারে একাকিত্ব অনুভব করেন এবং যৌন অভিজ্ঞতাবিহীন পর্ন ভোক্তারা পর্নোগ্রাফিতে প্রদর্শিত ব্যক্তিবর্গের সাথে নিজেদের শরীর ও যৌন ক্ষমতার তুলনা করে আত্মবিশ্বাসের অভাবে ভোগেন।

হ্যালিফ্যাক্সে ইস্টওয়াইন্ড হেলথ এসোসিয়েটসের দুজন সাইকোথেরাপিস্ট তাদের ডাক্তারি অভিজ্ঞতা থেকে বলেন যে, প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার কারণে নিজ সঙ্গীদের সঙ্গে তাদের আবেগজনিত বিচ্ছেদ ঘটতে থাকে, এমনকি যদি সেই ব্যক্তিগণ আবেগী ঘনিষ্ঠতা কামনা করে থাকেন তারপরও।

২০১৪ সালের American Psychological Association (APA)-র একটি প্রতিবেদনে, কারস্টেন ওয়্যার বলেন, “এটি পরিষ্কার নয় যে পর্নোগ্রাফি সেই তথাকথিত প্রবাদের মুরগি নাকি ডিম। কোন ব্যক্তি কি একারণেই এর দিকে ঝুকেন যে তিনি তার সম্পর্কের প্রতি সন্তুষ্ট নন? নাকি নারীরা নিজেরাই যৌনতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন যখন তারা আবিষ্কার করেন তাদের সঙ্গী প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকাদের সঙ্গেই তাদের উপযুক্ত সময়গুলো কাটাচ্ছে?”

স্কুলগামী বাচ্চাদের উপর প্রভাব

যুক্তরাজ্যে, স্কুলশিক্ষকদের সংগঠন, Association of Teachers and Lecturers এই অভিমত ব্যক্ত করে যে, স্কুলগামী বাচ্চাদেরও পর্নোগ্রাফি সম্পর্কে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে, এবং কোন আচরণটি যুক্তিসংগত এবং কোনটি গ্রহণযোগ্য নয় সে সম্পর্কে তাদের সতর্ক করারও প্রয়োজন রয়েছে।

পর্নোগ্রাফিতে অভিনয়কারীদের উপর প্রভাব

পর্নোগ্রাফিক চলচ্চিত্রে অরক্ষিত যৌনকর্মে (সাধারণত কনডমবিহীন পায়ুসঙ্গম) জড়িত থাকার কারণে পর্নোগ্রাফিক অভিনেতা/অভিনেত্রীগণ আশঙ্কাজনক হারে যৌনবাহিত রোগে আক্রান্ত হন। এলএ বোর্ড অব পাবলিক হেলথের একটি প্রতিবেদনে বলা হয়, ২০০০-০১ এ ৮২৫ জন অভিনেতা-অভিনেত্রীর মাঝে ৭.৭% নারী এবং ৫.৫% পুরুষ ক্ল্যামিডিয়ায় আক্রান্ত এবং সর্বোমোট ২% গনেরিয়ায় আক্রান্ত।

এই আক্রমণের হার পরিবার পরিকল্পনা ক্লিনিকের রোগীদের তুলনায় অনেক বেশি, যা হল ৪.০% এবং ০.৭% প্রায়। ২০০৩ এর জানুয়ারী হতে ২০০৫ এর মার্চ এর মধ্যে প্রায় ৯৭৬ জন অভিনেতা-অভিনেত্রীর যৌনবাহিত রোগের ডাক্তারি পরীক্ষায় ১১৫৩টি পজেটিভ ফলাফল আসে, যার মধ্যে ৭২২ জন (৬২.৬%) ক্ল্যামিডিয়ায়, ৩৫৫ জন (৩০.৮%) গনেরিয়ায় এবং ১২৬ জন (১০.৯%) উভয়রোগে আক্রান্ত হিসেবে ধরা পড়েন। তবে সিফিলিস, হার্পিস ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি, ট্রাইকোমোনাল সংক্রমণ এবং মুখ-ত্বকীয় সংস্পর্শের ফলে সংক্রমিত অন্যান্য রোগের সংক্রমণের আশঙ্কা ও ঝুকির ব্যাপারে সেভাবে কিছু জানা যায়নি।

এলএ পাবলিক হেলথের এই উপাত্ত পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রির বিভিন্ন সূত্র কর্তৃক সমালোচিত হয়েছে, যাতে বলা হয় পজেটিভ ফলাফল প্রাপ্ত অধিকাংশ ব্যক্তিই কখনোই পর্নো চলচ্চিত্রে অভিনয় করেনি এবং মূলত তাদের যৌনরোগ চিকিৎসার আগপর্যন্ত তারা চলচ্চিত্রে অভিনয় থেকে বহিষ্কৃত ছিল। হার্পিসের মত অনিরাময়যোগ্য রোগগুলো এক্ষেত্রে জটিল অবস্থা প্রদর্শন করে: অভিনেত্রী ক্লোয়ির বক্তব্য অনুসারে, “অল্পদিন এই ব্যবসায় কাজ করার পরপরই আপনি হার্পিসে আক্রান্ত হবেন; (মূলত) প্রত্যেকেই হার্পিসে আক্রান্ত হয়।”

কুরআন ও হাদীস অনুসারে যেনার পরিণতিঃ

যিনা- ব্যভিচার একটি মারাত্নক গুনাহ ও সামাজিক ব্যাধি। রাসূলে করিম (সাঃ) বলেছেন, ”আল্লাহর সাথে কাউকে শরীক করার পর নিষিদ্ধ নারীর সাথে সহবাস করার মতো বড় গুনাহ আর নেই ।”…আহমদ

চিন্তা করে দেখেন, শিরক হলো এমন গুনাহ যা আল্লাহ মাফ করবেন না বলে কুরআনে বলে দিয়েছেন। তারপরের বড় গুনাহ হলো যেনা। আর আমরা প্রতিনিয়ত সেই গুণাহে লিপ্ত রয়েছি।

হাদিসে আরো আছে, যে ব্যক্তি কোন নিষিদ্ধ নারীকে স্পর্শ করবে, কিয়ামতের দিন তার হাত ঘাড়ের সাথে যুক্ত থাকবে। আর কেউ যদি কোন নিষিদ্ধ নারীকে চুমু দেয় কিয়ামতের দিন তার ঠোট কাঁচি দিয়ে কাটা হবে।

আমরা ভাবি শুধু একজন পুরুষ আর একজন নারী সহবাস করলেই যেনা হয় আসলে সহবাস ছাড়াও বিভিন্নভাবে যিনা হতে পারে। এক হাদিসে আছে,”কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া চোখের যিনা, অশ্লীল কথা বলা জিহ্বার যিনা, স্পর্শ করা হাতের যিনা, ব্যভিচারের উদ্দেশ্যে হেটে যাওয়া পায়ের যিনা, খারাপ কথা শোনা কানের যিনা আর যিনার কল্পণা করা মনের যিনা।…বুখারী

বর্তমান এই খারাপ সময়ে কয়জনে এরূপ যেনা থেকে মুক্ত থাকতে পারছে ? যেনা করতে না চাইলেও চোখের সামনে দেখে মনের মধ্যে কুচিন্তা এসে যায়।

আল্লাহতায়ালা যিনাকে হারাম ঘোষণা করে বলেন, তোমরা যিনার কাছেও যাবে না । কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ।…সূরা বনী ইসরাঈলঃ ৩২

মহানবী (সাঃ) বলেছেন, ”যে ব্যাক্তি যেনা করে কিংবা মদ পান করে, আল্লাহ তার কাছ থেকে ঈমান ছিনিয়ে নেন, যে ভাবে কোন ব্যাক্তি তার জামা মাথার উপর দিয়ে খুলে ফেলে।”…হাকেম

এ হাদিসের মর্ম কথা হলো, যেনা করার পরিণতি হলো ঈমান হারা হওয়া। এটা এমন একটা জঘন্য পাপ যে, মানুষ যখন তা করে আল্লাহ মানুষের সবচেয়ে মূল্যবান জিনিষ ঈমানকেই নিয়ে নেন।

বাংলাদেশে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ বাংলাদেশের একটি আইন যার মাধ্যমে পর্নোগ্রাফি বহন, বিনিময়, মুঠোফোনের মাধ্যমে ব্যবহার করা, বিক্রি প্রভৃতি নিষিদ্ধ করা হয়েছে। প্রথমে আইনটি প্রস্তাব আকারে (বিল) মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত হয়। নবম জাতীয় সংসদের ১ম অধিবেশন চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ২৯শে জানুয়ারি তারিখে বিলটি উত্থাপন করেন। বিলটি পরীক্ষা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। অতঃপর ২৮ ফেব্রুয়ারি ২০১২ খ্রিস্টাব্দ তারিখে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুমোদন লাভ করে।

পর্নোগ্রাফির সংজ্ঞার্থ

এই আইনে পর্নোগ্রাফীর সংজ্ঞার্থ প্রদান করা হয়েছে। বলা হয়েছে, যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য-চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজুয়াল চিত্র, স্থির চিত্র, অঙ্কিত চিত্রাবলী, বা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য বিষয়- যার কোনো শৈল্পিক মূল্য নেই- তা পর্নোগ্রাফি হিসেবে বিবেচিত হবে। অধিকন্তু, যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল বই, পত্র-পত্রিকা, ভাস্কর্য, কল্প-মূর্তি, মূর্তি, কার্টুন বা প্রচারপত্র পর্নোগ্রাফি হিসেবে বিবেচিত হবে। এসবের নেগেটিভ বা সফট ভার্সনও পর্নোগ্রাফি হিসেবে গণ্য হবে।

নিষেধাজ্ঞা

এই আইনানুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, বহন, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও প্রদর্শন বেআইনি ও নিষিদ্ধ। এই নিষিদ্ধ কর্ম সম্পাদনের জন্য শাস্তির বিবিধ বিধান রাখা হয়েছে। এ আইনের অধীনে সংঘটিত অপরাধ আমলযোগ্য এবং অজামিনযোগ্য।

শাস্তির বিধান

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে যে কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদনের উদ্দেশ্যে কোনো নারী, পুরুষ বা শিশুকে প্রলোভন দিয়ে জ্ঞাতে বা অজ্ঞাতে স্থির, ভিডিও বা চলচ্চিত্র ধারণ করলে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড আরোপ করা যাবে। এই বিলে আরো বলা হয়েছে যে, যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে কারও সম্মানহানি করে বা কাউকে ব্ল্যাকমেইল করে বা করার চেষ্টা চালায় তবে বিচারক ২ থেকে ৫বছর মেয়াদী কারাদণ্ড আরোপ করতে পারবেন এবং তদুপরি, ১ থেকে ২লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড আরোপ করতে পারবেন। শিশুদের ব্যবহার করে পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড এবং অধিকন্তু ৫ লাখ টাকা জরিমানা আরোপের বিধান রাখা হয়েছে।

তদন্ত পদ্ধতি

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুসারে পর্নো সিডি বা ডিভিডি তৈরির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গ্রেফতার ও তার আস্তানায় তল্লাশি চালিয়ে আলামত আটক করা যাবে। তল্লাশিকালে আটককৃত সফট কপি, রূপান্তরিত হার্ডকপি, সিডি, ভিসিডি, ডিভিডি, কম্পিউটার বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রিকাল ডিভাইস, এক্সেসরিজ, মোবাইল ফোনে সিম, যন্ত্রাংশ, অপরাধ কাজে ব্যবহৃত অন্য কোনো যন্ত্র বা যন্ত্রাংশ, সরঞ্জাম বা বস্তা আদালতে প্রমাণ বা প্রদর্শনী হিসেবে উপস্থাপন করতে হবে।

এই আইনের ৫ ধারায় বলা হয়েছে যে পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গেলে তা পুলিশের উপ-পরিদর্শক বা তার সমমর্যাদার কর্মকর্তাকে দিয়ে ৩০ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। তদন্তের প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে আরো ১৫ দিন এবং আদালতের অনুমোদন পাওয়া গেলে আরো ৩০ দিন পর্যন্ত তদন্তকার বৃদ্ধি করা যাবে। এছাড়া ইন্টারনেটে কোন ওয়েবসাইটে পর্নোগ্রাফিক সামগ্রী পাওয়া গেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)র শর্টকোড নম্বর ২৮৭২ এবং ই- মেইল btrc@btrc.gov.bd ঠিকানায় পর্নোগ্রাফি সাইটের ঠিকানা বা লিংক পাঠানো যাবে।

অন্যান্য বিধান

এ আইনে গ্রেফতারি পরোয়ানা জারির ৭ দিনের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব না হলে আদালত একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অভিযুক্ত ব্যক্তিতে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিতে পারবে। এ সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তি আদালতে আত্মসমর্পণ না-করলে তার অনুপস্থিতিতেই বিচার কার্য সমাধা হবে। কেউ এ অপরাধে দোষী সাব্যস্ত হলে ৩০ দিনের মধ্যে তাকে আপিল করতে পারবেন। এ ছাড়া বিলে মিথ্যা অভিযোগ দায়েরকারীর জন্যও শাস্তির বিধান রাখা হয়েছে। এ আইনের অধীনে সংঘটিত অপরাধ আমলযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধ হিসাবে অভিযোগ ছাড়াই রাষ্ট্র তথা আদালত আমলে নিতে পারবে।

যিনা থেকে বাচার উপায় কি?

যিনা একটি মারাত্নক ও ভয়াবহ রোগ, যা নেশা হয়ে গেলে তার থেকে মুক্ত পাওয়া খুব কঠিন। কিন্তু এর থেকে মুক্ত না হলে পরিণতিও হয় ভয়াবহ। ব্যক্তিগত ও সমাজ জীবনে অশান্তি, নৈতিকতার স্খলন, ব্যভিচার বৃদ্ধি , যৈান জীবন ধ্বংস এবং বৈবাহিক সম্পর্কের অবনতি হয়। এর থেকে বেচে থাকার জন্য সব সময় সচেষ্ট থাকতে হবে। সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বর্তমান কঠিন সময়ে এর থেকে বাচা খুবই কঠিন।

প্রথমতঃ আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে হবে এবং কান্নাকটি করে মাফ চাইতে হবে। মনে কঠিন সংকল্প করতে হবে এবং সবসময় এই সংকল্প নতুন করে যাচাই করতে হবে ও আওড়াতে হবে।

দ্বিতীয়তঃ পাচ ওয়াক্ত নামাজ সহিহ সুন্দর করে জামাতে পড়ার চেষ্টা করতে হবে এবং নামাযের পাবন্দী করতে হবে। নামায নিয়মিত হলে তা মানুষকে পাপ থেকে বিরত রাখে।

আল্লাহ তায়ালা বলেন, ”ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা-ই ওয়াল মুনকার।”

অর্থ : নিশ্চয়ই নামায অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। অর্থাৎ নামাযের হক আদায় করে ব্যাক্তিগত ও সমাজ জীবনে নামায প্রতিষ্ঠা করার মাধ্যমে সমাজ থেকে যাবতীয় অশ্লীল ও অন্যায় কাজ দূর করার জন্য চেষ্টা ও সাধনা করতে হবে।

তৃতীয়তঃ সব সময় আল্লাহ যিকিরে থাকতে হবে। মনে মনে সব সময় আল্লাহকে স্মরণ রাখতে হবে। যখন যে অবস্হায় থাকা হয় না কেন মনে রাখতে হবে যে, আল্লাহ সব কিছু দেখেছেন এবং তিনি হাশরের ময়দানে সবকিছুর হিসাব নিবেন। এবং পাপের জন্য কঠিন শাস্তি দিবেন।

চতুর্থতঃ সময় সুযোগ করে ইসলামের কাজে সময় দিলে মানুষের মনের অনেক পরিবর্তন হয় এবং দিলের মধ্যে নূর পয়দা হয়। নিয়মিত সময় দিলে মানুষ খারাপ কাজ ত্যাগ করে ধার্মিক মানুষে পরিণত হয়। সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ মানুষের মধ্যে ঈমান বৃদ্ধি করে। তাই মাঝে মাঝে সকলের ইসলামের পথে সময় দেওয়া উচিত ।

পঞ্চমতঃ সমাজ থেকে অশ্লীলতা ও খারাপ কাজ দূর করার জন্য সচেষ্ট থাকা উচিত। এটা একটা সংক্রামক রোগ। একজনের কাছ থেকে আরেকজনে ছাড়ায়। তাই শুধু একা এর থেকে বেচে থাকা যাবেনা। তা দূরীকরণে সচেষ্ট হতে হবে।

এই যুগে এই মহা ফেতনা থেকে আমাদের সন্তানদের বাচিয়ে রাখতে হলে ইসলামের সঠিক বিধান মেনে জীবন-যাপন অতীব জরুরী। তাই প্রতিটা পিতা-মাতার উচিত ইসলামের যথাযথ অনুশাষন মেনে সন্তানদের শিক্ষা দান করা। আল্লাহ আমাদের সবাইকে এই নির্লজ্জ ফেতনা থেকে হেফাজত করুন। আমিন

লেখক :

আজম পাটোয়ারী

প্রকাশক, আরডিএম মিডিয়া এন্ড প্রকাশনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা