October 24, 2026, 6:46 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

পল্লীর গন্ধে হৃদয় ভেজে

মাহফুজ রকি

পথের ধারে খেজুর গাছ, মাঠে সোনার ঢেউ,
গরুর গাড়ি টেনে চলে, সকাল বেলায় কেউ।
নদীর ধারে মাছ ধরে, কিশোর হাসে খুশি,
মাঠে ফোটে কুমড়ো ফুল, চিল উড়ে যায় নিশি।
পুকুর পাড়ে কলস ভরে, বউ এনে জল আনে,
শিশুরা খেলে ধূলা মেখে, চিলেকোঠার তলে গানে।
বৃদ্ধ দাদু পাটিতে বসে, খেজুর রসে চুমুক,
কাঁথা সেলাই করেন ঠাম্মা, গল্পে কাটে সুখ।
চাষার হাতে লাঙ্গল পড়ে, বৃষ্টির সাথে সাথা,
ধানের শীষে হাওয়া বাজে, পল্লীর মোহন গাথা।
কাক ডাকে দূর বাঁশঝাড়ে, সন্ধ্যা নামে ধীরে,
চুলোয় আগুন, হাঁড়ি বসে, ভাতের গন্ধে ঘিরে।
ছোট্ট খালে হাঁসের খেলা, পাশে কচুরীপানা,
ছায়া ফেলে তালগাছেরা, ধানের গন্ধ জানা।
নদীর কূলে জেলে বসে, জাল ফেলে বড় আশা,
পল্লীজীবন সহজ সরল, শান্তির এক ভাষা।
এই পল্লীই প্রেমের ছবি, হৃদয়ে যারে আঁকি,
মাটির গন্ধে লিখে যাই, আমি মাহফুজ রকি।
শহরের কোলাহল যতই ডাকুক,আমায় পিছে ফিরে-
পল্লীর আলো, পল্লীর ভালো, বাজে সুর অন্তরে।
নামাজ শেষে মাঠে বসে, কৃষক গায় গান,
পল্লীর প্রাণে সুর বাজে, অমলিন এ প্রাণ।
হৃদয়ে একই ছবি,শহরের মাঝে যতই থাকি,
আমার পল্লী, আমার প্রাণ, মাটির মাঝেই রকি।
রচনাকাল : ৯ই মে ২০২৫খ্রি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা