October 24, 2026, 2:05 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

ফরাযীকান্দির পীর আল্লামা মানযুর আহমদ বোরহানী’র ১২তম উয়েস্বাল শরীফ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_0

চাঁদপুরের মতলব উত্তরের ফরাযীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের পীর আল্লামা শায়খ সায়্যিদ মানযুর আহমদ বোরহানী’র ১২তম উয়েস্বাল শরীফ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৩ অক্টোবর) বাদ আছর ফরাজীকন্দি ওয়েসিয়া দরবার শরীফের ‘আগামী ৩১ অক্টোবর ও ১নভেম্বর-২০২৪ ইং রোজ বৃহস্পতিবার ও শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়া অনুষ্ঠান সাফল্যের লক্ষে মসজিদে ফাতেমাতুজ্ জাহরা মসজিদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আমীরে আলা নেদায়ে ইসলাম আল্লামা শায়খ ড. মোস্তাক আহমাদ উয়েসী রিফায়ী।

ফরাযীকান্দি উয়েসিয়া মহিলা ফাজিল মাদ্রাসার শিক্ষক তারেক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফরাযীকান্দি উয়েসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতাউল করিম মুজাহিদ, ফরাযীকান্দি উয়েসিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, জিসান শিকদার, শাকিল শিকদার, মাওলানা আবু হানিফ, জেলা যুবদল সদস্য মমিন প্রধান, যুবদল নেতা নজরুল গাজি, আহমদ মাস্টার, বালুচর গ্রামের মোশারফ হোসেন, শাহজালাল ঢালি, ছাত্র নেতা মানিক, সামির মৃধা, ছাত্র নেতা আব্দুল আজিজ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্নীয়তের প্রচার ও প্রসারে অবদান রেখেছেন এবং বাতেলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আল্লামা মানযুর আহমদ। তিনি সুন্নীয়তের পতাকাকে সমুন্নত রাখার জন্য আজীবন বাতেলদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং ক্ষুরধার লেখনী ও অনলবর্ষী যুক্তিপূর্ণ ভাষনের মাধ্যমে বাতেলদের সকল সরযন্ত্রের মোকাবিলা করেছেন। তিনিই সকল ভ্রান্ত ধারনার সরুপ উম্মোচন করেছেন এবং এই সব এর দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। তিনি বাতেলদের বিরুদ্ধে অসংখ্য মোনাজেরায় অংশ গ্রহণ করেছেন এবং বিজয়ের সাফল্য নিয়ে ঘরে ফিরেছেন। বলা বাহুল্য তিনি ছিলেন সুন্নীয়তের এক অকুতোভয় সেনাপতি এবং মুজতাহিদ। তার ১২তম উয়েস্বাল শরীফ উদযাপন যাতে সঠিকভাবে উদযাপন করা হয় সেই লক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে আশ্বাস দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা