November 9, 2026, 5:20 pm
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

বাংলাদেশ পুনর্গঠনের জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই : তানভীর হুদা

মমিনুল ইসলাম:

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা বলেছেন, বাংলাদেশকে সঠিকভাবে পরিচালিত করতে হলে এই মুহূর্তে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের প্রয়োজন। পূর্ণ রাষ্ট্রগঠনের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছেন। এটি হচ্ছে বাংলাদেশের পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে গজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মুন্সিবাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তানভীর হুদা অভিযোগ করে বলেন, এক বছর আগে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে। গত ১৭ বছর তারা মানুষের ভোটাধিকার হরণ করেছে। এখনো বিদেশের মাটিতে বসে নানান ষড়যন্ত্র করছে। বিএনপি হচ্ছে এ দেশের সবচেয়ে জনপ্রিয় দল। হামলা, মামলা, নির্যাতন সহ্য করেও তৃণমূল নেতাকর্মীরা দল ছাড়েনি। তাই ক্ষমতায় এলে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করুন। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল। তাই সাধারণ মানুষকে কষ্ট দেয় এমন কোনো কাজ করা যাবে না। তৃণমূল পর্যায়ে যার জনপ্রিয়তা বেশি তাকেই দল মনোনয়ন দেবে। তবে মনে রাখবেন, তারেক রহমানের নির্দেশই আমার সিদ্ধান্ত। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি বলেন, তারা পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলে মাঠ গরম করছে। অথচ নিজেরাই জানে না পিআর কী! সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে বরং জনগণের ভোটের ওপর আস্থা রাখতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন অত্যাবশ্যক। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এই দফাগুলো বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে।

উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মজুমদার, বিএনপি নেতা আলী আরশাদ তপন, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল হোসেন মাষ্টার, ইউনিয়ন বিএনপির সদস্য মালু মিয়া এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মনির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা