August 10, 2026, 4:30 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বানারীপাড়ায় বসতঘরে লাগা আগুনে শতবর্ষী বৃদ্ধার করুণ মৃত্যু!

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠিতে বসতঘরে আগুন লেগে আমিরুননেছা নামের শতবর্ষী এক নারীর করুন মৃত্যু হয়েছে। তবে কিভাবে ঘরে আগুন লেগেছে এ বিষয়ে কেউ বলতে পারছেন না। ফলে অগ্নিকান্ড রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন নিহত বৃদ্ধার স্বজন ও স্থানীয়রা।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মোশাররফ হোসেনের বাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটে।

ঘটনাটি নিশ্চিত করে উদয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান রাহাদ আহমেদ ননী বলেন, রাতে সাড়ে ১০ টার দিকে ঘরে হঠাৎই আগুন লেগে মুহুর্তে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মধ্যে কৃষক মোশাররফ হোসেনের ১২০ বছর বয়সী মা আমিরুন নেছাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মধ্যে তিনি ছাড়া আর কেউ ছিলো না। কিভাবে আগুন লেগেছে কেউ বলতে পারে না।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই বসতঘরসহ বৃদ্ধা পুড়ে ছাই হয়ে যায়।

অশীতিপর বৃদ্ধার করুন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম।

এদিকে কিভাবে ওইবসত ঘরে আগুন লেগেছে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা