August 11, 2026, 10:24 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বিএনপি’র পরিণতি আওয়ামী লীগের মতো না হয় সেদিকে সজাগ থাকতে হবে : হাসান জাফির তুহিন

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে বিএনপি’র যেন এই পরিণতি না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এমন কাজ কোন দিনও করবে না, যেই কাজের কারণে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ, ধানের চারা ও সহায়তা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলি বলেন।

কৃষিবিদ হাসান জাফির তুহিন আরো বলেন, বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে বিএনপি’র হাতেই গণতন্ত্র নিরাপদ, বিএনপি’র হাতেই বাংলাদেশের অর্থনীতি নিরাপদ, বিএনপি’র হাতেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ। তাই আগামীতে বাংলাদেশের ক্ষমতায় বিএনপিকেই বেছে নিবে জনগন।

কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,  কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম।

আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি মো. মামুনুর রশীদ খান, যুগ্ম সম্পাদক কৃষিবিদ মো. শাহাদাৎ হোসেন বিপ্লব,সহ- সাংগঠনিক কে এম মামুনুর রশীদ,  প্রচার সম্পাদক অধ্যাপক সামছুর রহমান শামস, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো.  এনায়েত উল্লাহ খোকন, কুমিল্লা মহানগর কৃষকদলের আহবায়ক কাজী শাহিনুর হোসেন শাহিন, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব হাজী মামুন,বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, বুড়িচং কৃষক দলের সভাপতি ছাদেকুর রহমানসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা