October 24, 2026, 2:04 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

বুড়িচং বিজয়পাড়া জামে মসজিদের ২০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।

গতকাল ১৫ জানুয়ারি বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের বিজয়পাড়া জামে মসজিদের উদ্যোগে ২০তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব মোঃ আবুল হাসেম মাস্টারের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর হযরত মাওলানা মোশতাক ফয়েজী।

বিশেষ বক্তা ছিলেন, ক্যান্টনমেন্ট বোর্ড মসজিদের খতিব মাওলানা হাফেজ গোলাম রাব্বানী, কলরব শিল্পীগোষ্ঠীর সদস্য হাফেজ ক্বারী রিয়াদুল ইসলাম ছিদ্দিকী, শ্রীপুর ইসলামীয়া ফাযিল মাদ্রসার সাবেক আরবী প্রভাষক মাওলানা মোঃ আকরামুল হক, বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ ফারুক হোসাইন, বিজয়পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জাকারিয়া খান, জগতপুর এ.ডি.এইচ ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ শরিফুল্লাহ খান, কুমিল্লা রওজাতুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা সাব্বির বিন জসিম।

শাহ মোঃ মোকবুল হোসেনের সঞ্চালনায় মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুডিচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম, রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টম্যান্টের প্রেসিডেন্ট ও প্রথম শ্রেণীর ঠিকাদার সোহেল আহমদ,ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি মোঃ আমির হোসেন বাদল।

আমন্ত্রিত অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ আবদুল লতিফ মাস্টার, আলহাজ্ব মোঃ তফাজ্জল হোসেন মাস্টার, মোঃ আবু তাহের সর্দার প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা