August 14, 2026, 3:22 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর নিয়ে মতলব উত্তরে বর্ণাঢ্য আয়োজন

মমিনুল ইসলাম:
Oplus_131072

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, জনসচেতনতামূলক সভা এবং প্রযুক্তি নির্ভর ভূমি সেবা বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

রবিবার (২৫ মে) সকালে উপজেলার পরিষদ কমপ্লেক্সে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় মেলার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

তিনি তার বক্তব্যে বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি উন্নয়ন কর নিয়মিত প্রদান এবং ডিজিটাল পদ্ধতিতে নামজারি ও খারিজ প্রক্রিয়া চালু হওয়ায় হয়রানি অনেকাংশে কমে এসেছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা অটোমেশন পদ্ধতি গ্রহণ করেছি। বর্তমানে ‘ল্যান্ড সার্ভিস’ সফটওয়্যারের মাধ্যমে ঘরে বসেই সেবা গ্রহণ করা যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। তিনি ভূমি ব্যবস্থাপনায় কৃষিজমির সুরক্ষা এবং কৃষকদের ভূমি সেবা সহজীকরণে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক শামসুজ্জামান ডলার ও আরাফাত আল আমিন বক্তব্য রাখেন এবং ভূমি অফিসের ডিজিটাল পরিবর্তনের প্রশংসা করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ জনগণের অভিমত ছিল উৎসাহব্যঞ্জক। জহিরাবাদ ইউনিয়নের সেবা গ্রহীতা আশফাক হোসেন বলেন, ভূমি অফিসে এখন সেবার মান অনেক ভালো। কর্মকর্তারা আন্তরিকভাবে সহযোগিতা করছেন।

ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. বাবুল হোসেন ভূইয়া বলেন, নামজারি করতে গেলে মাঝে মাঝে সফটওয়্যারের সমস্যার কারণে দেরি হয়। তবে অফিসের সেবাদান প্রক্রিয়া খুবই উন্নত।

সাবেক সেনা সদস্য আব্দুল হালিম জানান, আমি আমার তিনটি জমির খারিজ করেছি, কোনো দুর্নীতির সম্মুখীন হইনি এবং প্রক্রিয়া অনেক সহজ হয়েছে।

নন্দলালপুর গ্রামের বাসিন্দা জামিরর হোসেন পাটোয়ারী বলেন, আমি আমার নামে জমির নামজারি করেছি। এখন অধিকাংশ কাজ অনলাইনের মাধ্যমে ঘরে বসেই করতে পারছি।

এই মেলার মাধ্যমে জনগণকে আধুনিক ভূমি সেবা সম্পর্কে সচেতন করা হয় এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা