August 11, 2026, 11:10 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরের ফরাজীকান্দি দরবার শরীফে ৩ দিনের মাহফিল সম্পন্ন

মমিনুল ইসলাম:

মতলব উত্তরের ফরাজীকান্দি দরবার শরীফে আল্লামা শায়খ ড. মানযূর আহমাদ আল আহ মাদী উয়েসী রিফায়ীর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিনের মাহফিল সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (২৪ মে) বাদ জুম্মা আখেরী মুনাজাতের মধ্যদিয়ে ফরাজীকান্দি কমপ্লেক্সের মসজিদে ফাতেমা তুজ জাহরা এর সামনের মাঠে ৩ দিনের মাহফিল সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আখেরী মুনাজাত পরিচালনা করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবার পীর আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানী।

মাহফিলের শেষদিনে শুক্রবার বেলা ১১টায় প্রধান আলোচক হিসাবে বয়ান পেশ করেন মুফতি মুহাম্মাদ গিয়াস উদ্দিন আত-ত্বাহেরী। ফরাজীকান্দি দরবারের মসজিদে ফাতেমা তু যোহরায়র খতিব হযরত মাওলানা জাকারিয়ার শিকদারের পরিচালনায় বিশেষ বক্তার বয়ান পেশ করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

নেদায়ে ইসলাম সেবা সংস্থার আয়োজনে ৩ দিনের এই মাহফিলের দ্বিতীয় দিনে বয়ান পেশ করেন হাফেজ মাওলানা মুহাম্মাদ বোরহান উদ্দিন সালেহী।

প্রথম দিনে বয়ান পেশ করেন আল্লামা শায়খ ড. সাইফুল আজম বাবর আল আজহারী ও আল্লামা শায়খ মুহাম্মাদ ড. সাইফুল ইসলাম আল আজহারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা