August 16, 2026, 3:15 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে অবৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা

মমিনুল ইসলাম :
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তরে এমএমবি মতিন-মনোয়ার (ব্রীকস) ইট ভাটায় হানা দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১০ ফেব্রুয়ারী-২০২৫) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমার নেতৃত্বে এমএমবি মতিন-মনোয়ার ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

জানা যায়, উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের নায়াকান্দি বেরিবাদ সংলগ্ন এমএমবি মতিন-মনোয়ার ভাটা মালিক কর্তৃপক্ষ ইটভাটা পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র ও জেলা প্রশাসকের কোন অনুমতিপত্র ভ্রাম্যমাণ আদালতকে দেখাতে পারেনি। তাই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ (সংশোধিত ) ২০১৯ এর ৫(১) ও ৫(২) লংঘন করে ইটভাটা পরিচালনা করায় এমএমবি মতিন-মনোয়ার ব্রীকসকে ৩লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ইটভাটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর মতলব উত্তপর ইনচার্জ ইন্সপেক্টর নুরুল করিম এবং আইন-শৃংখলা রক্ষার্থে মতলব উত্তর থানা পুলিশ ফোর্স সহায়তা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, সরকারি নিয়মনীতি অমান্য করে ইট ভাটা গড়ে ওঠায় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের আদেশ অনুযায়ী ইট ভাটায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা