October 24, 2026, 7:08 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরে কৃষি ও পুষ্টিনির্ভর গ্রামীণ উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

মতলব উত্তর (চাঁদপুর) চাঁদপুর:

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)-এর যৌথ সহায়তায় ২০২৪-২০২৫ অর্থবছরের “বাংলাদেশে পুষ্টি, উদ্যোক্তা ও সহনশীলতা বৃদ্ধির জন্য কৃষি ও গ্রামীণ রূপান্তর কর্মসূচি (পার্টনার)” এর আওতায় চাঁদপুরের মতলব উত্তরে অনুষ্ঠিত হলো ‘পার্টনার কংগ্রেস’।

রবিবার (১ জুন) সকালে ছেংগারচর পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম, সাংবাদিক মাহবুব আলম লাভলু, ফরাজীকান্দি ইউনিয়নের কৃষি উদ্যোক্তা ফারুকুল আমীন, গজরা ইউনিয়নের কৃষাণী রাহেনা খাতুন, ছেংগারচর পৌরসভার কৃষক আতাউর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, সরকার এখন কৃষি খাতকে শুধুমাত্র খাদ্য উৎপাদনের উৎস হিসেবে নয়, বরং একটি টেকসই অর্থনৈতিক খাত হিসেবে বিবেচনা করছে। এই ‘পার্টনার’ কর্মসূচির মাধ্যমে আমরা শুধু কৃষকের উৎপাদন বাড়ানোর দিকেই নজর দিচ্ছি না, বরং কৃষিকে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতায় রূপান্তরিত করার চেষ্টা করছি। নারী কৃষাণীদের সম্পৃক্ততা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং বাজার সংযোগ বৃদ্ধির মাধ্যমে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, এই ধরনের কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে এবং তরুণদের মধ্যে কৃষি উদ্যোক্তা হওয়ার আগ্রহও বাড়বে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। সে লক্ষ্যে আমরা মাঠপর্যায়ে কৃষকদেরকে তেলজাতীয়, ডালজাতীয়, দানাদার ও শাকসবজি জাতীয় পুষ্টিকর ফসল চাষে উৎসাহিত করছি। বিশেষ করে উত্তম কৃষি চর্চা (গ্যাপ) অনুসরণ করে পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি শেখানো হচ্ছে। পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ থাকছে। শুধু উৎপাদন নয়, আমরা বাজারজাতকরণ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ ক্ষেত্রেও কৃষকদের দক্ষতা বাড়াতে চাই। এক কথায়, কৃষিকে একটি লাভজনক ও সম্মানজনক পেশায় পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।

আলোচনা সভায় কৃষক-কৃষাণীদের অভিজ্ঞতা বিনিময় এবং উদ্যোক্তা প্রশিক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা