June 25, 2026, 9:29 pm
শিরোনামঃ
ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি ; নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের আইন ও ফার্মেসী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার

মতলব উত্তরে খিরার বাম্পার ফলনে অধিক লাভের স্বপ্ন দেখছে কৃষক!

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় খিরা চাষ করে লাভবান হচ্ছে ষাটনল, এখলাসপুর, মোহনপুর, ফরাজীকান্দি, সুলতানাবাদ এবং জহিরাবাদ ইউনিয়নের মেঘনা ও ধনাগোদা নদীর তীরের চরাঞ্চলের কৃষকরা।

আবহাওয়া অনুকূলে থাকায় এবং খিরার ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে।

কম খরচে বেশি লাভ হওয়ায় গত বছর থেকে এ বছরে খিরা চাষ বেড়েছে এ অঞ্চলে। খিরা চাষ করে অনেক কৃষকই এখন স্বাবলম্বী হয়েছে।খিরাগাছের যত্নআত্তি ও খিরা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

বিস্তৃর্ণ প্রান্তরজুড়ে সবুজ মখমলের মত বিছিয়ে রয়েছে খিরার গাছ। সবুজ পাতার মাঝে হলুদ ফুলে ভ্রমর মৌমাছির উড়াউড়ি। আর খিরার ডগায় ডগায় রয়েছে সবুজ কচকচে খিরা।

এদিকে উপজেলার ষাটনল গ্রামের কৃষক  জামাল মিয়াজি ও মনির হোসেন, তবদিল হোসেন জানান, অন্য ফসলের চেয়ে খিরা চাষে অধিক লাভ হওয়ায় খিরা চাষের প্রতি তাদের আগ্রহ বেড়েছে।

তারা আরো জানান, এক বিঘা জমিতে খিরা চাষ করতে ২৫ হাজার টাকামত খরচ হয়। আর বাজারজাত ও শ্রমিক খরচসহ আরো ৫ হাজার টাকা খরচ হয়। সব মিলিয়ে ৩০ হাজার টাকার মতো প্রতি বিঘায় খিরা চাষ করতে খরচ হয়। পরে প্রতি বিঘা খিরা বিক্রি করতে পারি ৮০ থেকে ৯০ হাজার টাকা। এতে আমাদের ৫০-৭০ হাজার টাকা মত লাভ থাকবে।

অন্য দিকে উপজেলার চরাঞ্চলের চারদিকে তাকালে শুধু খিরা আর খিরা ক্ষেত দেখা যায়। নারী পুরুষ ও শিশু খিরা ক্ষেতে কাজে ব্যস্ত। কেউবা খিরা তুলছে, কেউবা বাছাই করছে আবার কেউবা বস্তায় ভরছে

খিরা ক্ষেত থেকে খিরা তুলতে শাহিন মিয়া, কবির, মাসুম মিয়স জানান, খিরা চাষে খরচ কম অধিক লাভ। তাই এ বছর খিরা চাষ করে ভালো দাম পাওয়ায় আমরা লাভবান। আগামীতে আরো বেশি জমিতে চাষ করবো।

খিরা কিনতে আসা মুন্সিগঞ্জ থেকে পাইকার মোজাফফর ও গোলাম রাব্বানী জানান, এ বছর ১৪ শ টাকা মন প্রতি খিরার দাম ধরা হয়েছে। ঢাকা যাত্রাবাড়ী যাতায়াত ভাড়া ও অন্যান্য খরচসহ প্রতি মন ১৫ শ টাকা খরচ পড়ে। খুচরা বাজারে প্রতি কেজি ৪০ টাকা ধরে বিক্রি করছি। কেজি ৫টাকা ও মন প্রতি ২০০ টাকা লাভ হচ্ছে। এ বছর দাম ভালো হওয়ায় এবং খুচরা বিক্রি বেশি।

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, এবার মতলব উত্তর উপজেলায় ৬০ হেক্টর জমিতে খিরা চাষ হয়েছে। প্রতি হেক্টরে ১৫ থেকে ২০ টন করে উৎপাদন হচ্ছে। গত বছরের চেয়ে ফলন ও দাম বেশি হওয়ায় কৃষকের লাভ হয়েছে। স্থানীয় চাষিদের মধ্যে খিরা চাষের আগ্রহ বাড়ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা