October 24, 2026, 12:55 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরে ‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিভার সন্ধ্যানে চাঁদপুরের অডিশন রাউন্ড সম্পন্ন

মমিনুল ইসলাম:

মতলব উত্তরে  ‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিভার সন্ধানে-২০২৬ প্রতিযোগিতার এর অডিশন রাউন্ড সম্পন্ন হয়েছে।

অডিশনে চাঁদপুর জেলার বিভিন্ন মাদরাসা থেকে ২৬ জন কুরআনের হাফেজ অংশ নেয়। এর মধ্যে ৪ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়ে ঢাকা যাওয়ার ইয়েস কার্ড পেয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসায় দিনব্যাপী জেলা পর্যায়ের এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

পূর্ণ ৩০ পারা কোরআন মজিদের অনুর্ধ্ব ১৬ বছর বয়সী হাফেজরা এই প্রতিযোগিতায় অংশ নেন। জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে মোট ২৬ জন প্রতিযোগী এতে অংশ নেয়। তাদের মধ্য থেকে চার জনকে বাছাই করা হয় প্রতিভাবান হাফেজকে। বাছাই পর্বের বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী জায়েদ বিন ইউসুফ, ক্বারী এইচএম মাঈন উদ্দিন খান ইসলামাবাদী।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি।

আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চারজনকে যথাক্রমে চার লাখ, তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি বিজয়ীরা পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ে বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য মোট ২৫ লাখ টাকা পুরস্কার রয়েছে।

বাছাই পর্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন,পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম এর প্রতিষ্ঠাতা মাজাকাত হারুন মানিক।

এছাড়া উপস্থিত ছিলেন  ডা. আব্দুল মোবিন, মুফতি মাসরুল হক, মো. কামরুজ্জামান, দেওয়ান আবুল বাশার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা