August 16, 2026, 9:08 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবী উন্নয়ন প্রকল্প নিয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তরে “বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)” অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমতুল্ল্যাহ, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুল আমিন বাসির ও শাহ কাউছার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, মো ফারুক হোসেন, গোলাম নবী খোকন ও নুর মোহাম্মদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাল মামুন।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনা এবং তাদের জীবনমান উন্নত করা। এজন্য প্রতিটি পরিবারকে সঠিকভাবে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে হবে। সমাজসেবার এই উদ্যোগ বাস্তবায়নে মাঠপর্যায়ে আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীরা আর্থিক সহায়তা, প্রশিক্ষণ ও স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। সরকারের উন্নয়ন যাত্রায় কাউকেই পেছনে ফেলে রাখা হবে না। সকলকে একসাথে কাজ করতে হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা এর সুফল ভোগ করতে পারেন।

সেমিনারে বক্তারা প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অপরিহার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা