June 25, 2026, 5:12 pm
শিরোনামঃ
ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি ; নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের আইন ও ফার্মেসী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার

মতলব উত্তরে মুদাফর এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল

মতলব উত্তর প্রতিনিধি:

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন এর মুদাফর গ্রামে এলাকাবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থান ময়দানে কবরবাসীর মাগফেরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজন করে।

গত বুধবার (২৭ নভেম্বর) বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত কেন্দ্রীয় কবরস্থান ময়দানে এলাকাবাসীর উদ্যোগে কবর বাসীর মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

মাহফিলে প্রধান অতিথির বয়ান রাখেন মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসেমী।

প্রধান আলোচক হিসেবে বয়ান রাখেন হাফেজ ক্বারী মাওলানা শুয়াইব আহমেদ আশ্রাফি, বিশেষ অতিথির বয়ান রাখেন মাওলানা মুফতি আব্দুল মোমিন মুরাদাবাদী।

মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুদাফরের ইমাম ও আলেমগন।

প্রধান অতিথির আলোচনায় মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসেমী বলেন, কিছু মুর্খ লোকেরা বলে আলেমদের আবার কিসের রাজনীতি, তারা মানুষ মারা গেলে খতম আর মিলাদ পরবে এটাই শুধু আলেমদের কাজ। আলেমরা সরাসরি রাসুল (স.) এর কাজ থেকে রাজনীতি শিখেছেন, কারন ওনাকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন। সুলাইমান (আ.) তো পৃথিবীর বাদশা বানিয়ে ছিলেন আরো অন্যান্য নবী রাসুলগন রাষ্ট্রনায়ক আল্লাহ বানিয়ে ছিলেন। তাই আলেমরা রাসুল (স.) থেকে পাওয়া রাজনীতি করবে এটা তাদের অধিকার। এছাড়াও মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন আলেমগন।

এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। মাহফিলে মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা