October 24, 2026, 4:48 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরে সম্পত্তিগত বিরোধে পানিবন্দি ১১ সংখ্যালঘু পরিবার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আমুয়াকান্দা গ্রামে সম্পত্তিগত বিরোধের জেরে ১১টি সংখ্যালঘু হিন্দু পরিবার পানিবন্দি হয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে। বাড়ির সামনের রাস্তায় বাঁধ দিয়ে চলাচলে বাধা দেওয়ায় পরিবারগুলো অবরুদ্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, আমুয়াকান্দা গ্রামের জালাল জমাদার কিছুদিন আগে সালামত প্রধানের কাছ থেকে প্রতি শতাংশ ১ লাখ ৫০ হাজার টাকায় মোট ৫২ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমির এক শতাংশ অংশ রাস্তার উত্তর-পূর্ব পার্শ্বে গিয়ে হিন্দু সম্প্রদায়ের অদিত্য সরকারের সীমানায় গিয়ে ঠেকে। অভিযোগ উঠেছে, জালাল জমাদার ওই এক শতাংশ জমির বিনিময়ে অদিত্য সরকার ও তার আত্মীয়স্বজনদের কাছ থেকে ৬ লাখ টাকা দাবি করেন। কিন্তু এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি ওই পরিবারগুলোর বাড়ির সামনের রাস্তার মুখে বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করেন। ফলে রান্নাঘরসহ বসতবাড়ি পানির নিচে ডুবে গিয়ে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।

এ ঘটনায় এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সংখ্যালঘু পরিবারের স্বাভাবিক চলাচল ও বসবাসের পরিবেশ নিশ্চিত করা হোক।

অভিযোগের বিষয়ে হিন্দু সম্প্রদায়ের ভুক্তভোগী অদিত্য সরকার বলেন, আমরা কয়েক প্রজন্ম ধরে এখানে বসবাস করছি। হঠাৎ করে জালাল জমাদার এসে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। ঘর-বাড়ি পানিতে ডুবে গেছে। আমরা কোথাও যেতে পারছি না। এটা আমাদের মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ।

অভিযুক্ত জালাল জমাদার বলেন, গ্রামের পঞ্চায়েত যেই রায় দিয়েছে আমি সেটাই মেনে নিয়েছি। কিন্তু অদিত্য সরকার ও তার পরিবারের লোকজন সমাজের রায় মানেনি। তাই আমি তাদের বাড়ির সামনে বাদ (বাঁধ) দিয়ে রেখেছি। যদি তাদের চলাচলে অসুবিধা হয়, তাহলে আমি বাদ খুলে দেওয়ার বিষয়ে ভাববো।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, কাউকে জোরপূর্বক ভোগান্তিতে ফেলা বা চলাচলে বাধা দেওয়ার সুযোগ নেই। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা