October 24, 2026, 2:03 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তর শ্মশানের জায়গায় ঘর নির্মাণের অভিযোগ!

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_0

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নিশ্চতপুর গ্রামে শ্মশানের জায়গায় রান্নাঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে গনেশ মালি বাদী হয়ে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিশ্চিতপুর গ্রামের গনেস মালি এবং গোবিন্দ কান্তদের সাথে পূর্ব থেকে বসত বাড়ীর জায়গা জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। উক্ত বিরোধের জের ধরে বিবাদী গোবিন্দ কান্তদের পরিবার গনেস মালিদের পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি ধমকী দিয়ে আসছে। বিবাদীদের সাথে বিরোধীয় বিষয় নিষ্পত্তির লক্ষে স্থানীয়ভাবে একাদিকবার সালিশ বৈঠক করিলেও বিবাদীরা বিচার সালিশের তোয়াক্কা না করে নিজেদের মর্জিমত চলাফেরা করে।

বর্তমানে উক্ত বিরোধীয় বিষয় নিষ্পত্তির লক্ষে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন আছে। বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় গত প্রায় এক বছর পূর্বে বিবাদী পক্ষের লোকজন বাদীপক্ষের পারিবারিক শ্মশান সংলগ্ন নালিশী সম্পত্তিতে জোরপূর্বক রান্না ঘর নির্মান করে ভোগ দখল রয়েছে। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাস্থলে বিবাদীদের রান্না ঘরের সাথে বাদীপক্ষের পারিবারিক শ্মশান পরিষ্কার পরিছন্ন করিতে গেলে বিবাদীরা বাধা প্রদান করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে শ্মশানের পাশে একচালা লাড়কী রাখার ঘর ভাংচুর করে।

গনেস মালি জানান, বিবাদী গোবিন্দ কান্ত ও তার পরিবারের লোকজন আমার বাবা মৃত হরি মোহন মালির শ্মশানের জায়গায় জোর করে পাক নির্মাণ করে। আমরা আমার বাবার শ্মশান দেখাশোনা করতে গেলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে অসাধ আচরণ করেন। তাদের সাথে আমাদের পূর্ব থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। বাটোয়ারা মামলায় অলরেডি আমরা একটা রায় ও পেয়েছি।

এ বিষয়ে গোবিন্দ কান্ত জানান, বিএস মূলে এই জমির মালিক আমরা। এখন তারা জোর জুলুম করে আমাদের জায়গা দখল করে নিতে চাচ্ছে। আর এখানে কোন শ্মশানের অস্তিত্ব নেই। সঠিক বিচারের দাবিতে আমরাও মতলব উত্তর থানায় অভিযোগ করেছি। এখন আইনানুগ ভাবে যা সিদ্ধান্ত হয় তাই আমরা মেনে নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা