September 26, 2026, 2:59 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

মতলব দক্ষিণে ১০ মামলার আসামিসহ গ্রেপ্তার ২ ; ইয়াবা-গাঁজা উদ্ধার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১০ মামলার আসামি জহিরুল ইসলাম(৪৫) এবং ৩ মামলার আসামি সুমন সওদাগর(৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন ) মধ্যরাতে উপজেলার মোবারকদী ও চরমুকুন্দী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

মো. জহিরুল ইসলাম চাঁদপুর সদর থানার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্দি গ্রামের কেরামত আলী প্রধানীয়ার ছেলে,মো. সুমন সওদাগর মতলব পৌরসভার চরমুকুন্দী এলাকার মো. ফরিদ সওদাগরের ছেলে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ওসি) হাফিজুর রহমান মানিক  বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনা এসআই মো. ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মোবারকদী এলাকার বায়তুল মামুর জামে মসজিদের মাঠ থেকে ইয়াবাসহ মো. জহিরুল ইসলাম কে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, আসামি মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে ৭টি মাদক মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলো।

এদিকে একইদিন এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী এলাকার সওদাগর বাড়ি থেকে সুমন সওদাগর (৩২)-কে গাঁজাসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ মামলার আসামি জহিরুল ইসলাম এবং ৩ মামলার আসামি সুমন সওদাগরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা