November 10, 2026, 10:43 pm
শিরোনামঃ
সাহাবিদের প্রতি শিয়াদের অবমাননাকর আচরণ ও ইতিহাস বিকৃতি; থামবে কবে? আমরা কি আদর্শ দেশপ্রেমিক বাঙালি হতে পেরেছি? যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান

মতলব দক্ষিণ উপজেলায় চার বছরের শিশু ধ.র্ষণ চেষ্টায় যুবক আটক

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৪ বছরের শিশুকে ধ.র্ষণের অভিযোগ উঠেছে।

ধ.র্ষণ চেষ্টার ঘটনায় রাফি নামের(২০) এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(৭ জুলাই) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক।

সোমবার উপজেলার নারায়নপুর পৌরসভার কালিকাপুর মুন্সি বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালিকাপুর গ্রামের প্রবাসী মো. ইউসুফের ছেলে রাফি ৬ জুলাই দুপুরে একই বাড়ির ৪ বছর বয়সী এক শিশুকে বাড়ির নিকটে রাস্তার পাশে ধ.র্ষণ চেষ্টা করে। ডাকচিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে রাফিকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রাফিকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা