October 24, 2026, 2:04 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীই সৃষ্টি করতেন না : ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

নিজস্ব প্রতিবেদক :

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন,পার্লামেন্টে অব ওয়ার্ল্ড সূফীজ প্রেসিডেন্ট,ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেছেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। মহানবী ( সা) আগমন সমগ্ৰ মুসলমানদের জন্য নেয়ামত স্বরুপ।

তিনি বলেন,পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, ‘মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীই সৃষ্টি করতেন না’। এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের (পবিত্র ঈদে মিলাদুন্নবীর) গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। নবী (সা) আগমনের দিন বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে।

তিনি আরো বলেন,পবিত্র ‘ঈদে মিলাদুন্নবী’ (সা) মুসলিম বিশ্বের ঈমানি প্রেরনার জয় ধ্বনী নিয়ে প্রতি বছর আমাদের মাঝে আসে রবিউল আওয়াল মাসে।

৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে মতলব উত্তরের দূর্গাপুর  রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া কেন্দ্রীয় খানকায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা) প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ড.সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন,মানুষ যখনই  দুরবস্থা থেকে পরিত্রাণ পেয়ে স্বস্থির নিঃশ্বাস ফেলেছে তখনই স্বধর্মীয়, স্বগোত্রীয় লোকদের নিয়ে করেছে আনন্দানুষ্ঠান। এ আনন্দানুষ্ঠানকে মহাগ্রন্থ আল-কুরআনের ভাষায় বলা হয়েছে ঈদ (عيد)। আর মিলাদ ميلاد শব্দের অর্থ وقت الولادة জন্ম সময়। (আল-মুনজিদ, পৃ. ৯১৮)। পারিভাষিক অর্থে মিলাদ বলতে জন্ম সময়, জন্ম বৃত্তান্ত তথা কারো জন্ম তারিখে তার জীবন চরিত আলোচনা ও তার জীবন থেকে শিক্ষা গ্রহণের অঙ্গীকার করা।

উপস্থিত ছিলেন, মাওলানা খাজা বাহা উদ্দিন,মতলব উত্তর উপজেলা আঞ্জুমান রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া কমিটির আহবায়ক খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন, যুগ্ম আহ্বায়ক খলিফা শাহ মোঃ আলমগীর হোসেন, খলিফা শাহ মোঃ আব্দুর রশিদ, খলিফা শাহ মোঃ আব্দুর রহমান, খলিফা শাহ মোঃ সিদ্দিকুর রহমান, খলিফা শাহ মোঃ আব্দুল মান্নান মাষ্টার,খলিফা শাহ মোঃ নূরে আলম সরকার, খলিফা শাহ মোঃ বোরহান উদ্দিন দর্জি, খলিফা শাহ মূনীর হাসান, খলিফা শাহ মোঃ হাবিব উল্লাহ, খলিফা শাহ মোঃ আক্কাস আলী, খলিফা শাহ মোঃ আলী আহমদ , খলিফা শাহ মোঃ শামসুল হক, খলিফা শাহ মোঃ আলাউদ্দিন, খলিফা শাহ মোঃ আবুল কালাম, চাঁদপুর জেলা মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান,মতলব উত্তর উপজেলা মইনীয়া যুব ফোরামের সভাপতি নজরুল ইসলাম মামুন, মতলব দক্ষিণ উপজেলা মইনীয়া যুব ফোরামের সভাপতি সুমন মিয়া প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন আঞ্জুমান ও যুব ফোরামের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা