September 26, 2026, 2:33 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

মাদক কারবারিদের কোনো ছাড় নয় : ওসি তদন্ত প্রদীপ মন্ডল

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) মতলব উত্তর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানের সার্বিক দিকনির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডলের তত্ত্বাবধানে শনিবার (২০ জুন) রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই মো. রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল মতলব উত্তর উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়নের হরিনা মুন্সি বাড়ির সামনে কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় হরিনা গ্রামের বাসিন্দা মো. মিয়াজ উদ্দিন (৫২) কে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি ও হেফাজতে থাকা ব্যাগ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, মাদক নির্মূলে মতলব উত্তর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি জনসাধারণকেও সচেতন হতে হবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পুলিশের নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা