October 14, 2026, 11:26 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মোংলা বন্দরের আধুনিকায়নে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

মোংলা প্রতিনিধি :

দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্যে এর ভূমিকা জোরদার করতে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৫৯২ কোটি ৯০ লাখ টাকা।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে এ চুক্তির মাধ্যমে বন্দরের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণের পাশাপাশি কনটেইনার রাখার ইয়ার্ড, পণ্য সরবরাহের ইয়ার্ড এবং কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে পণ্য ওঠানো-নামানো ও পরিবহনের কার্যক্রম আরও দক্ষ করার লক্ষ্যও রয়েছে।

চুক্তিতে ঋণের সুদের হার ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণ পরিশোধের মেয়াদ ২০ বছর, যার মধ্যে পাঁচ বছরের গ্রেস পিরিয়ড রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের পণ্য ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। তবে প্রকৃত সুফল নির্ভর করবে প্রকল্পের সময়মতো বাস্তবায়ন, পরিচালন দক্ষতা এবং বন্দরের সঙ্গে সড়ক-নৌ যোগাযোগের উন্নয়নের ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা