October 24, 2026, 9:40 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

রাজশাহী মেডিকেল কলেজে ছাত্র পরিচয় দেয়া রোগীর স্বজনকে পেটানোর অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি, রাজশাহী :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ছাত্র পরিচয় দেওয়ার পর আনসার সদস্যরা এক শিক্ষার্থীকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই ছাত্রকে তিনজন আনসার সদস্য মারধর করেন। গতকাল সোমবার দুপুরে জরুরি বিভাগের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উজ্জ্বল হোসেন নামের এক আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরও দুজন আনসার সদস্যের সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম একলাস আলী।

তিনি রাজশাহী সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে।

আনসার সদস্যদের হাতে মারধরের শিকার হয়ে তিনি হাসপাতাল পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি জানিয়েছেন, তাঁর মামা আমিরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন। গত ২০ জুলাই মামাকে ওয়ার্ড থেকে অপারেশন থিয়েটারে নিতে হয়। এ জন্য আনসার সদস্যদের কাছে থাকা হাসপাতালেরই একটি ট্রলি নিয়ে যান। নির্ধারিত সময়ের বেশিক্ষণ ট্রলি রাখার কারণে একলাসের কাছ থেকে অতিরিক্ত টাকা নেন তাঁরা।

আজ আমিরুল ইসলামকে অন্য আরেকটি ওয়ার্ডে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়। তাই ওয়ার্ডের নার্সেরা একলাসকে ট্রলি আনতে বলেন। তখন একলাস ২০ জুলাই অতিরিক্ত টাকা নেওয়ার কথা নার্সদের জানান। এ সময় যে আনসার সদস্য অতিরিক্ত টাকা নিয়েছেন তাঁর ছবি তুলে আনার পরামর্শ দেন দায়িত্বরত নার্স। দুপুরে একলাস আনসার স্টেশনে গিয়ে ওই আনসার সদস্যের ছবি তুলছিলেন। বিষয়টি বুঝতে পেরে আনসার সদস্যরা তাঁকে ধরেন এবং মোবাইল জব্দ করে ছবি ডিলিট করে ফেলেন।

অভিযোগে আরও বলা হয়, আনসার সদস্যরা একলাসের পরিচয় জানতে চান। তিনি ছাত্র পরিচয় দেন। এই পরিচয় জানার পরই আনসার সদস্যরা ছাত্রদের কটাক্ষ করে অশ্লীল ভাষায় গালি দেন। পরে তিনজন আনসার সদস্য তাঁকে মারধর করেন। পরে এক সহকারী প্লাটুন কমান্ডার একলাসকে রক্ষা করেন। বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করতে বলেন তিনি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহমেদ বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। যে আনসার সদস্য খুবই অ্যাগ্রেসিভ ছিলেন তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে যেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় সে নির্দেশনা আনসারের প্লাটুন কমান্ডারকে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, আরও দুজন আনসার সদস্যের ব্যাপারে অভিযোগ রয়েছে। আমি বিষয়টির তদন্ত করাব।

আজ মঙ্গলবার তার তদন্ত কমিটি গঠন করার কথা রয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা