May 10, 2026, 1:47 pm
শিরোনামঃ
আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কেমন জনপ্রতিনিধি চায় মতলব উত্তরের ১৪নং সুলতানাবাদ ইউনিয়নবাসী? আলেমদের নৈতিকতার অবক্ষয় নাকি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ধ্বংসের পরিকল্পনা? জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের কঠোর অভিযান ; ৬০ মামলা, ১৬৬ জেলে গ্রেপ্তার; জব্দ কোটি মিটার কারেন্ট জাল করোনাকালীন সংকটে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব : মানবিকতা, সামরিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক অনন্য অধ্যায়! আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মায়ের আহাজারি ; মতলবে রিপন হত্যার এক মাস পরও অধরা আসামি, বিচার দাবিতে মানববন্ধন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার টক প্রোগ্রাম

রূপপুর প্রকল্প থেকে শেখ হাসিনা ৫০০ কোটি টাকা ঘুষ গ্রহণ মিথ্যা ও গুজব : রাশিয়ান রাষ্ট্রদূত

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ৫ বিলিয়ন ডলার বা ৫০০ কোটি টাকা ঘুষ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ান রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি।

গতকাল রবিবার (২৫ আগস্ট) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আলেক্সান্ডার ম্যান্টিটস্কি বলেন, পাঁচ বিলিয়ন ডলার একটি বড় অঙ্কের অর্থ, যেখানে প্রকল্পের কাজ এখনও চলমান, সেখান থেকে এত বেশি অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, আমরা কি এতই পাগল হয়ে গেছি যে একজনকে ৫০০ কোটি ডলার দেবো! ইটস রিউমারস অ্যান্ড কমপ্লিটলি ফলস। গত জানুয়ারিতে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই এই গুজবের প্লট তৈরি করা হয়েছিল বলে জানান রাশিয়ান রাষ্ট্রদূত।

এ সময় রাশিয়া নতুন অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যতে সব ধরনের আর্থিক সহায়তা এবং বাংলাদেশের পাশে থাকবে বলে জানান আলেক্সান্ডার ম্যান্টিটস্কি।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ঘুষ হিসেবে ৫০০ কোটি ডলারের বেশি নিয়েছেন বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ওয়েবসাইট ‘গ্লোবাল ডিফেন্স কোর’ (জিডিসি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা