রাজধানীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বসবাসের উপযোগী করে তুলতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার নগর ভবনে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, শিশুদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রাজধানীর বর্জ্য ও অপরিচ্ছন্নতা এক দিনে কিংবা এক সপ্তাহে দূর করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন ধারাবাহিক উদ্যোগ, নাগরিক সচেতনতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা। শিশুদের চলাচল, শিক্ষা ও খেলাধুলার পরিবেশ যেন স্বাস্থ্যঝুঁকিমুক্ত থাকে, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।