August 14, 2026, 8:09 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

সাবেক মন্ত্রী নুরুল হুদার স্মরণে মতলব উত্তরে শ্রমিক দলের সভা!

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির অনুমোদন হওয়ায় সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী ও চারবারের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার খন্দকারকান্দি মাদ্রাসা মাঠে আলোচনা সভার পূর্বে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবরে পুষ্প স্তবক অর্পণ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের করা হয়।

আলোচনা সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার এবং সাধারণ সম্পাদক মো. মহসিন মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, উপজেলা তাতী দলের সভাপতি মো. আনোয়ার মুন্সি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মতলবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেছে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, মতলব উত্তর ও দক্ষিণ থেকে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা। স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার আদর্শ বুকে ধারণ করে আমরা জাতীয়তাবাদী দল করি। কিন্তু মরহুম নুরুল হুদা আজ আমাদের মাঝে নেই, তিনি মহান রাব্বুল আলামিনের ডাকে পরপরে চলে গেছেন। আমাদের মাঝে অভিভাবক হিসাবে রেখে গেছেন তার উত্তরসূরী চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাকে। আমরা এখন তার নেতৃত্বেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন তানভীর হুদাকে চাঁদপুর-২ (মতলব উত্তর – দক্ষিণ) আসন থেকে ধানের শীষের মার্কা নিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাব।

আলোচনা শেষ নবগঠিত উপজেলা শ্রমিক দলের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খন্দকারকান্দি মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা