September 26, 2026, 4:48 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

সারাদেশে প্রতিদিন বাড়ছে তাপমাত্রা ; বাইরে বের হলে সতর্ক থাকুন

বাতায়ন24নিউজ ডেক্স :

সারাদেশে গত ২৮ দিন যাবত টানা মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে। গতকালও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও দেশের ৪৯টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে তাপমাত্রা বাড়লেও স্কুল-অফিস তো আর থেমে থাকবে না। তাই এই গরমে রাস্তায় বেরোনোর আগে কী কী সতর্কতা নেবেন,রইলো কিছু উপায়।

১) গরমের প্রথম সমস্যা ‘সানবার্ন’ বা প্রবল রোদে ত্বক পুড়ে যাওয়া। অতিরিক্ত রোদে বা গরমে সাধারণত ত্বক লাল হয়ে যায় এবং ত্বকে ফুসকুড়িও দেখা যেতে পারে। তাই গরমে সব সময় উচ্চ এসপিএফ সম্পন্ন সানস্ক্রিন ব্যবহার করা উচিত। ত্বকে যেন রোদ না লাগে সেই চেষ্টা করা উচিত। আর ত্বক পুড়ে গেলে, ফুসকুড়ি হলে বা র‍্যাশ হলে আক্রান্ত জায়গাটিতে চিকিৎসকের পরামর্শ না নিয়ে কিছু না লাগানোই ভাল। বরং ঠান্ডা পানিতে ভেজানো কাপড় ত্বকের উপর রাখতে হবে।

২) তীব্র গরমের এই সময়ে শরীরে পানির ঘাটতি কিছুতেই হতে দেয়া উচিত না। পানি ও খনিজ পদার্থের ঘাটতি হলে পেশিতে টান পড়ার ঝুঁকি বেড়ে যায়। এই সমস্যাকে ‘হিট ক্র্যাম্পস’ বলা হয়। এই সমস্যা এড়াতে পানি বেশি করে খেতে হবে। বাইরে বেরোলেই পানি, স্যালাইন বা বিভিন্ন রকমের ফলের জুস সাথে রাখুন।

৩) গরমের এই সময়ে অতিরিক্ত তেল-মশলাদার খাবার এড়িয়ে চলুন। উচ্চ প্রোটিনযুক্ত আমিষ খাবার এই সময়ে কম খাওয়াই ভাল। তাড়াতাড়ি হজম হয়ে যায় এমন খাবার খান। বেশি বেশি ফলমূল খান। একেবারে অনেকটা খাবার না খেয়ে অল্প মাত্রায় বার বার খাওয়ার অভ্যাস করুন।

৪) এই সময় হালকা সুতির পোশাক পরুন, যাতে ঘাম হলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। সহজে বাতাস চলাচলে ঢিলেঢালা পোশাক পড়ুন। ঢাকায় অবস্থানরত হলে জুতোর বদলে খোলা স্যান্ডেল পরুন। ব্যাগে সানগ্লাস, স্কার্ফ, পানির বোতল, ছাতা রাখতে ভুলবেন না।

৫) অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়। হিট স্ট্রোক হলে তা থেকে মস্তিষ্ক, কিডনি, হৃদ্‌যন্ত্রে প্রভাব পড়তে পারে। রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন। এমন সমস্যা হলে দ্রুত রোগীকে চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। এ ছাড়া সে সময় রোগীকে ভেজা কাপড় দিয়ে শরীর মুছিয়ে দিলে ভাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা