August 12, 2026, 12:54 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

 মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বন্ধুদের সাথে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহমুদুল হাসান তাহা (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। 

রোববার (১৪ জুন) বিকেলে মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকায় খালে এ ঘটনাটি ঘটে।

নিহত মাহমুদুল হাসান তাহা মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৮ ম শ্রেণীর ছাত্র এবং কোরআনে হাফেজ। তার বাবা হাফেজ মাওলানা মোফাজ্জল পাটোয়ারী। তাদের গ্রামের বাড়ী উপজেলার তুষপুর পাটোয়ারী বাড়ী। দীর্ঘদিন যাবৎ  চরমুকুন্দী গ্রামে বসবাস করে আসছে। মাহমুদুল হাসানের বাবা চরমুকুন্দি গ্রামের একটি জামে মসজিদে ইমামতি করেন।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান তাহা তার সহপার্ঠীদের সাথে খেলাধুলার পর ৫/৭ জন সংঘবদ্ধ হয়ে চরমুকুন্দি গ্রামের খালে গোসল করতে যায়। হঠাৎ সে জোয়ারের পানির স্রোতে তলিয়ে যায়। তাকে না দেখে সহপাঠীরা ডাকচিৎকার শুরু করে দেয়।

প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন প্রধান বলেন, বাচ্চাদের ডাকচিৎকার শোনে আমরা এলাকাবাসী এগিয়ে যাই এবং স্থানীয় ফায়ার স্টেশন সংবাদ দেয়া হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।এলাকাবাসী ও ফায়ারসার্ভিসের লোকজনের আধাঘন্টা চেষ্টার পর মাহমুদুল হাসান তাহাকে পানির নিচ থেকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা দ্রুত চলে যাই। একটি ইউনিট আধা ঘণ্টা কাজ করে মাহমুদুল হাসান তাহাকে উদ্ধার করি। পরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের পরিবারকে নিয়ে য়াওয়ার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা