September 7, 2026, 11:56 am
শিরোনামঃ
মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা : পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা বিশ্ব মানচিত্রের বিকৃতি সংশোধনে জাতিসংঘে প্রস্তাব ; ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ১৬৪ দেশ, বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র মতলব উত্তরের ষাটনল ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ২ ভাইয়ের পরিবার মতলব উত্তরে খালেদা জিয়া স্মৃতি ফ্রিজ-টিভি কাপ ফুটবলের মেগা ফাইনাল অনুষ্ঠিত ; লটারিতে সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশ চ্যাম্পিয়ন GENERAL (RETD.) DR AZIZ AHMED’S MILITARY PHILOSOPHY: STRENGTHS AND LIMITATIONS OF LEADERSHIP

ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

মমিনুল ইসলাম:

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষ থেকে ছেংগারচর পৌরসভার হিন্দু সম্প্রদায়ের অসচ্ছল পরিবারের মাঝে বিশেষ বরাদ্দের খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে ছেংগারচর পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের ৪৩টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার হিসাবরক্ষক সোহরাব হোসেন, জাহাঙ্গীর আলম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বলরাম গোস্বামী, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, তপন কুমার শীল, লিটন দাস’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খাদ্য সহায়তা পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন আমাদের কথা বিবেচনা করে এই সহায়তা দিয়েছেন। এতে আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। তারা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা