September 8, 2026, 12:46 pm
শিরোনামঃ
মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা : পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা বিশ্ব মানচিত্রের বিকৃতি সংশোধনে জাতিসংঘে প্রস্তাব ; ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ১৬৪ দেশ, বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র

মোরেলগঞ্জ-শরণখোলা (বাগেরহাট-৪) হবে উন্নয়নের রোল মডেল : সোমনাথ দে

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট :

বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয় করলে মোরেলগঞ্জ-শরণখোলাকে আধুনিক উপজেলা উপহার দেওয়া হবে। প্রতিটি ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন। পৌরসভাকে করা হবে দেশের দৃশ্যমান পৌরসভা। নিজেদের মধ্যে দ্বিধা বিভক্ত নয়, সকলে ঐক্যবদ্ধভাবে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে বিজয় করতে হবে।

বাগেরহাটের মোড়েলগঞ্জে বিএনপি উদ্যোগে ধানের শীষ প্রতীকের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোট দেয়ার আহ্বান জানিয়ে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গণমিছিল মোরেলগঞ্জ পৌর শহর প্রদক্ষিন করে নব্বইরশী বাসষ্ট্যান্ডে মিলিত হয়।

সেখানে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় বলা হয়“ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে” তারুন্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এ শ্লোগান নিয়ে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ, সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা