July 29, 2026, 10:50 pm
শিরোনামঃ
চাঁদপুরে ইলিশের পর চড়েছে ইলিশের ডিমের দাম, কেজি ৬ হাজার টাকা বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান মতলব উত্তরে ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার ১০ মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা চীনের পরিদর্শন অপসংস্কৃতির বিরুদ্ধে শুদ্ধ সংস্কৃতির দীপশিখা : বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী সংগীত নিকেতনে নতুন শিক্ষার্থী ভর্তি শুরু বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে VIJIR-এর দ্বিতীয় ভলিউমের প্রকাশনা অনুষ্ঠিত

মতলব উত্তরে ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার ১০

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজাসহ ৮ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই অভিযানে একটি নিয়মিত মামলার এক আসামি ও এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকেও আটক করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে মোট ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) মতলব উত্তর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই জীবন চৌধুরী, এসআই সাদেকুর রহমান, এসআই সুমন চন্দ্র দাস, এসআই মিজানুর রহমান, এসআই ময়নাল হোসেন, এসআই মিজানুর রহমান (৩), এএসআই রবিউল হোসেন, এএসআই আলমগীর হোসেন, এএসআই আহাম্মদ হোসেন, এএসআই মিলন শেখ’সহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

পুলিশ জানায়, অভিযানে বড় ষাটনল, আদুরভিটি, ইছাখালী, বারোআনী ও মমরুজকান্দি এলাকায় অভিযান চালিয়ে পৃথকভাবে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোট ৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া একই অভিযানে একটি নিয়মিত মামলার আসামি মো. জাহিদ শিকদার ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ কবির হোসেনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদক নির্মূলে মতলব উত্তর থানা পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ী, মাদকসেবী কিংবা মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত মতলব উত্তর গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে সবাইকে আহ্বান জানাচ্ছি। জনগণের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা