September 27, 2026, 12:19 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

চাঁদপুরে ইলিশের পর চড়েছে ইলিশের ডিমের দাম, কেজি ৬ হাজার টাকা

Reporter Name

ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন মাছঘাটে এবার ইলিশের পাশাপাশি বেড়েছে ইলিশের ডিমের দামও। বাজারে ডিমওয়ালা ইলিশের সরবরাহ কম থাকায় গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ইলিশের ডিম।

বুধবার (২৯ জুলাই) ঘাটে প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হয়েছে ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায়।

মাছ ব্যবসায়ীরা জানান, গত বছর একই সময়ে প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হয়েছিল আড়াই হাজার থেকে ৩ হাজার টাকায়। কিন্তু এবার ডিমওয়ালা ইলিশের সংখ্যা কম হওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। চাহিদা বাড়লেও সরবরাহ না থাকায় দাম বেড়েছে।

মাছ ব্যবসায়ী নাহিদ হোসেন বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ডিমওয়ালা ইলিশ অনেক কম পাওয়া যাচ্ছে। চাহিদা অনুযায়ী ডিম সরবরাহ করা সম্ভব হচ্ছে না। একই কারণে ইলিশের পাশাপাশি ডিমের দামও বেড়েছে।

ব্যবসায়ী নবীর হোসেন জানান, আগে অধিকাংশ ব্যবসায়ীর কাছেই ইলিশের ডিম পাওয়া যেত। এখন মাত্র দুই-তিনজন ব্যবসায়ী ডিম বিক্রি করছেন। বর্তমানে প্রতি কেজি ডিম ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর এক কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, বর্তমানে প্রতিদিন ২০ থেকে ২৫ কেজির বেশি ইলিশের ডিম পাওয়া যায় না। গত বছরের তুলনায় এবার বাজারে এক-তৃতীয়াংশ ডিমও নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এলেও চাহিদা অনুযায়ী ডিম সরবরাহ করা যাচ্ছে না। তবে সামনে ইলিশের সরবরাহ বাড়লে ডিমের সংকট কমবে এবং দামও কিছুটা স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা