October 11, 2026, 10:43 pm
শিরোনামঃ
জেনজি প্রজন্মকে ইতিহাসবিমুখ বানিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে! তরুণদের কর্মসংস্থান: জনসংখ্যা নাকি সম্ভাবনার শক্তি? মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে ১০ জেলে আটক ; ৭ জনের কারাদণ্ড নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন চাঁদপুরে পাচারকালে জেলেদের ৫ টন চাল উদ্ধার, তদন্ত কমিটি গঠন চাঁদপুরে নৌবাহিনীর অভিযানে প্রায় ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্রগতি, আগামী মাসে পরীক্ষামূলক উৎপাদনের সম্ভাবনা আজ সন্ধ্যায় বিএনপির সংসদীয় দলের জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত, আন্তর্জাতিক মহলে নিন্দা

চাঁদপুরে নৌবাহিনীর অভিযানে প্রায় ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি:

মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে চাঁদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা।

রোববার চাঁদপুরের আনন্দবাজার, দাশাদি খাল, চাঁদপুর মোহনা, লালপুর, গাজীরটেকসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। এ সময় জব্দ করা জাল স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

নৌবাহিনীর জানায়, দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ জাল ও অন্যান্য ২২টি জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।

গত ৮ অক্টোবর শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বেচাকেনা নিষিদ্ধ। ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নৌবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা